মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ফটিকছড়িতে দায়ের কোপে ‘বৈদ্য’কে হত্যা,অভিযুক্ত হত্যাকারি গ্রেপ্তার

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে দায়ের কোপে নুর হোসেন (৮০) নামে এক ‘বৈদ্য’কে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আবু তাহেরকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মালেক শাহ মাজার সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে।

নিহত নুর হোসেন কাঞ্চননগর সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তবে তার বাড়ি রাঙ্গুনিয়া বলে জানা যায়। তিনি বৈদ্যের কাজ করতেন। অভিযুক্ত আবু তাহেরের বাড়ি ওই এলাকার খান মোহাম্মদ পাড়ায়। স্থানীয় ইউপি সদস্য ডা. রফিকুজ্জামান বলেন, আমি আমার ফার্মেসিতে বসা ছিলাম। হঠাৎ মানুষের আওয়াজ শুনে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় নুর হোসেন বৈদ্য পড়ে আছে। সবাই বলছে তাকে নাকি দা দিয়ে কুপিয়েছে। আমি পুলিশকে বিষয়টি অবগত করে তাকে উদ্ধার করে কয়েকজনকে দিয়ে অটোরিকশা করে স্থানীয় একটি হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা দেখে তাকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে যায়। পরে অভিযুক্ত আবু তাহেরকে খুনের কাজে ব্যবহৃত দা’সহ গ্রেফতার করা হয়। নুর হোসেন একজন বৈদ্য । তিনি তাবিজ যাদু-টুনা এসব করতেন। অন্যদিকে আবু তাহেরের দাবি, নুর হোসন তাকে তাবিজ ও যাদু-টুনা করে পাগল করে দিয়েছে। তাই সেই ক্ষোভ থেকে নুর হোসেনকে দা গিয়ে কুপিয়েছে। ওসি আরও বলেন, যতটুকু জেনেছি আসামি আবু তাহেরের বংশগতভাবে মানসিক ভারসাম্যহীন। নুর হোসেনের পরিবারের দায়ের করা মামলায় আসামি তাহেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে। সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি এই নতুন রেকর্ড গড়েছেন। ডালাসে ম্যচের ৩৮ মিনিটে গোল...

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) রাষ্ট্রীয় মালিকানাধীন কার্গো জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ (আইএমও: ৯৭৯৩৮২০) সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম...

সর্বশেষ

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং...

প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে পৌঁছেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে...

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২...

ইরানের ওপর তেল নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স...