সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে ভোররাতের অগ্নিকাণ্ডে তিন ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে ছাই

 গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে ভোররাতে সংগঠিত অগ্নিকাণ্ডে তিন ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ২২ এপ্রিল (সোমবার) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামের শেখপাড়া ৩ নম্বর রোডের মুখে মাদ্রাসা মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায় প্রতিষ্ঠান হলেন সাদিয়া স্টোর, শান্তু টেইলার্স ও নিউ শাহ আমানত ইঞ্জিয়ারিং ওয়ার্কশপ।

স্থানীয় ইউপি সদস্য মো সালাউদ্দিন কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী ডাক্তার হেদায়েতুল করিম সুমন ও হাজী মুহাম্মদ মমতাজ মিয়া জানান, কখন আগুন লেগেছে কেউ জানে না। ফজরের আজানের পর নামাজ পড়তে বের হলে দেখা যায় মাদ্রাসা মার্কেটে আগুন জ্বলছে। তখন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ক্ষতিগ্রস্ত তিন দোকান হতে কিছুই বের করা সম্ভব হয় নি। তবে, একই সারির আলাদা মার্কেটের আরো তিনটি ব্যবসায় প্রতিষ্ঠান ও ভাড়া বাসা আগুন হতে রক্ষা পায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ কামরুজ্জামান সুমন বলেন, আমরা ৪টা ৫৫ মিনিটে সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়ে ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এতে সেমিপাকা তিনটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

টিম লিডার জাহেদুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত হয়। তিনটি ব্যবসায় প্রতিষ্ঠানে আনুমানিক সাড়ে ৬ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্তের একজন মোহাম্মদ আরবান বলেন, বাড়ির রাস্তার সংস্কারের কাজ চলার কারণে ঋণে ও কিস্তিতে কেনা ২লাখ ৬ হাজার টাকা দামের মোটরসাইকটি রাতে গ্রীল ওয়ার্কশপে রেখেছিলাম। আগুনে এটি সম্পূর্ণভাবে পুড়ে শেষ হয়ে গেছে। #ছবি ক্যাপশন: রাউজান (চট্টগ্রাম): ভোররাতের অগ্নিকাণ্ডে পুড়েছে তিন ব্যবসায় প্রতিষ্ঠান।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...