শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বাঁশখালীতে আগুনে পুড়ল ৪ দোকান

বাঁশখালী প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বাঁশখালীতে আগুনে পুড়ে ৪টি দোকান ছাই হয়ে গেছে। এতে অন্তত ৩৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

গতকাল বুধবার রাত ১২টার দিকে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মাহমুদুল্লাহ সওদাগরের দোকান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা বলেন, আমরা প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যায়। রাত ১২টার দিকে মোবাইলে ফোন আসে বলে যে, আমাদের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তারপর দৌড়ে এসে দেখলাম আগুন দাউ দাউ করে জ্বলছে দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৩৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় তারা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ মাহমুদুল্লাহ সওদাগর দোকান এলাকার দোকানগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে রিদুওয়ানের মুদির দোকান, আব্দুল মান্নানের চায়ের দোকান, রুহুল আমিনের ফলের দোকান ও অর্পণ সুশীলের সেলুনের দোকান পুড়ে যায়।

এ সময় স্থানীয়দের সহায়তায় এবং বাঁশখালী ফায়ার সার্ভিসের সদস্যদের এক ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স ইনচার্জ মো. আজাদুল হক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। এতে স্থানীয় ও ফায়ার সার্ভিস সদস্যদের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

এই বিভাগের সব খবর

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

সর্বশেষ

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...