মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ফটিকছড়িতে গভীর রাত পর্যন্ত চলছে ঈদের কেনাকাটা

 মোহাম্মদ রফিকুল ইসলাম,ফটিকছড়ি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে শেষ সময়ে জমে উঠেছে ঈদের বাজার,সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। সরেজমিনে উপজেলার নাজিরহাট,বিবিরহাট,নানুপুর,আজাদীবাজার,কাজিরহাটসহ সহ বিভিন্ন হাটবাজারে দেখা যায়,শফিং মল,মার্কেট ও দোকানপার্ট নানান সাজে সজ্জিত।

ক্রেতাদের প্রচন্ড ভীড়,সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। বিভিন্ন পসরা সাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছে ব্যবসায়ীরা। নাজিরহাটের এসএ সিটি সেন্টার, এমএম প্লাজা, সজীব প্লাজা, হোসাইন প্লাজা, মোতালেব প্লাজা, হারুন লেইন, মদিনা মার্কেট, মাদ্রাসা মার্কেট, জামেয়া মার্কেট। বিবিরহাটের নজরুল শপিং সেন্টার, ফটিক প্লাজা,সিটি ম্যাক্স, হক মার্কেট, মদিনা মার্কেট, রুবেল মার্কেট, এ আজিজ শফিং সেন্টার। নানুপুর বাজারের মির্জা মার্কেট, সেন্ট্রাল প্লাজা, আবু সোবহান উচ্চ বিদ্যালয় মার্কেট, গুড়া মিয়া মার্কেট, গাউছিয়া মার্কেট। আজাদী বাজারের মাদ্রাসা র্মাকেট, মসজিদ মার্কেট, দবীর মার্কেট, নজির মার্কেটসহ বিভিন্ন বাজারের আরো বিভিন্ন মার্কেট, বিপণী বিতান, দোকান ও নতুন ফ্যাশনে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে অধিকতর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদ উপলক্ষে বাজারের কাপড়ের দোকান, জুতোর দোকান, জুয়েলারী, জুয়েলার্স, মুদির দোকান, খাবারের দোকানসহ বিভিন্ন ব্যবসা ঈদের বাজারে চাঙ্গা হয়ে উঠেছে। বিভিন্ন কাপড়ের দোকানে তরুন তরুণীরা নতুন ফ্যাশনের পোষাক ক্রয় করছে। ব্যবসায়ীগণ জানান রমাজানের আগে থেকে মানুষ ঈদের কেনাকাটা করছে। তবে শেষ সময়ে ব্যবসা ভাল হচ্ছে বলেও তারা জানান।

পোষাক কিনতে আসা সোহেল বলেন,বাজারে প্রচন্ড ভীড়। তারপরও বিভিন্ন মার্কেটে ঘুরেফিরে পছন্দের কেনাকাটা করলাম। পরিবার নিয়ে কেনাকাটা করতে আসা মুহাম্মদ মোজাহার বলেন,পরিবারের সবার জন্য কেনাকাটা প্রায় সেরে ফেলেছি। জুয়েলারি আইটেম বাকি আছে এগুলোও নিয়ে ফেলব। এফ এন এফ জেন্টস কালেকশনের স্বত্তাধিকারী নুরু বলেন, নতুন ফ্যাশনের পোষাকই খুঁজছে তরুনরা। আমরাও কালেকশন করে রেখেছি নতুন ফ্যাশনের পোষাক। সুলভ বস্ত্র বিতরণের স্বত্বাধিকাররী আকরাম ও রুপালি ফ্যাশনের স্বত্বাধিকারী পাঁচ কড়ি নাথ বলেন, তরুণ তরুণদের চাহিদার দেশ-বিদেশের নতুন ফ্যাশনের পোষাক সংগ্রহ করেছি। ভাল বিকিকিনি হচ্ছে।

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...