সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীতে সিএনজি ট্যাক্সিতে তুলে গরু চুরি, আটক ২

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

কর্ণফুলীতে অভিনব কায়দায় সিএনজিচালিত অটোরিকশা দিয়ে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় চোরাই গরুসহ দু’চোরকে জনতা কতৃক আটক করেছে থানা পুলিশ।

৩ এপ্রিল (বুধবার) সকাল ১০টার সময় কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামের মিয়ার হাটে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় গরুর মালিক বড়উঠান ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মো. ইউসুফ (৫২) চুরির অপরাধে তিনজনের নাম উল্লেখ্য করে থানায় মামলা করেছেন। এ তথ্যটি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।

আটক দু’জন হলেন-নোয়াখালী জেলার হাতিয়া থানার মোহাম্মদপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে এমরান হোসেন (৩৫), পটিয়া থানার বড়লিয়া ছৈয়দ বাড়ির মো. শামসুর ছেলে মোক্তার হোসেন প্রকাশ আক্তার (৩৫) এবং পলাতক রয়েছেন বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে মো. নয়ন হোসের প্রকাশ আরাফাত (২৫)।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সকালে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের মাইজপাড়া গ্রামের কৃষক মো. ইউসুফ মিয়ারহাটের পশ্চিমের জমিতে তিনটি পালিত গরুকে ঘাস খাওয়ার জন্য ছেড়ে আসেন। এরমধ্যে একটি লাল কালো ষাড় গরুর ও দুটি সাদা গরু। কিন্তু ৩০ মিনিট পরে গিয়ে দেখেন লাল কালো ষাড় গরুটি নেই।

আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। রশি কেটে কেউ নিয়ে যায়। পরে সকাল ১১ টার দিকে জনৈক কৃষক লোকজন হতে শুনতে পান, একই ইউনিয়নের ডাকপাড়া গ্রামে স্থানীয় লোকজন একটি সিএনজিতে করে গরু নেবার সময় দুজনকে আটক করেছে।

সিএনজি গাড়ির নম্বর চট্ট মেট্টো-খ ১৩-৬২১৭। ঘটনাস্থলে গিয়ে কৃষক নিজের গরুটি সনাক্ত করেন। ততক্ষণে খবর পেয়ে পুলিশ গিয়ে দুই চোর ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসেন। একজন পালিয়ে যান।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন জানান, সিএনজি অটোরিকশা ও গরুটি উদ্ধার করে থানায় আনা হয়। গাড়িটি জব্দ দেখানো হয়েছে। এ ঘটনায় গরুর প্রকৃত মালিক মামলা করেছেন। মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...