রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

শপথ নিলেন নানুপুর ও খিরাম ইউপি চেয়ারম্যান-মেম্বারগণ

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়ির নানুপুর ও খিরাম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণ শপথ নিয়েছেন। বুধবার (৩ এপ্রিল) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তাঁদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান। শেষে তাঁদের ফুল দিয়ে বরণ করেন তিনি। জেলা প্রশাসক চেয়ারম্যানদের উদ্দেশে বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে আপনারা নির্বাচিত। শপথ বাক্যের প্রতিটি কথা আপনাদের মেনে চলতে হবে। আপনাদের বিচারিক ক্ষমতাও দেওয়া আছে। গ্রাম আদালতের বিচারগুলো যেন সঠিকভাবে নিষ্পত্তি করা হয়, সেদিকে খেয়াল রাখবেন।

ওয়ারিশ সনদ ও নগরিক সনদ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সঙ্গে কাজ করবেন। ইউনিয়ন জনগণের আশা ও ভরসার স্থল। আপনারা সবার, কে আপনাকে ভোট দিল বা না দিল, তা দেখবেন না। আপনাদের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এসময় অন্যান্যদের মধ্যে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী উপস্থিত ছিলেন। এদিকে, বিকেলে উক্ত দুই ইউনিয়নের ১৮ জন সাধারণ ও ৬ জন সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়। তাঁদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।

এসময় ইউএনও তাদের জনগনের অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করার জন্য সবার প্রতি আহবান জানান। জানা যায়, মামলার জটিলতার কারণে দীর্ঘ ১৮ বছর পর ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি নানুপুর ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ ওসমান গনি ২০২০ সালের ২৩ মে মারা যান। পরে ২০২০ সালের ২০ অক্টোবর আবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় চেয়ারম্যান নির্বাচিত হন মো. শফিউল আজম। পরবর্তীতে নানুপুর ইউনিয়নকে ভাগ করে নতুন খিরাম ইউনিয়ন গঠন করা হয়। ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি এই ইউপির প্রথম এবং ধারাবাহিকভাবে গত ৯ মার্চ দুই ইউনিয়নে দ্বিতীয়বার নির্বাচন হয়। সেখানে নানুপুরে মো. নুরুন্নবী রোশন এবং খিরামে মো. সোহরাব হোসেন সৌরভ চেয়ারম্যান হন।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...