মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

উত্তর চট্টগ্রামে ৬ ঘন্টার ব্যবধানে পৃথক সড়ক দূর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বোনের বাড়িতে ইফতারি দিয়ে ফেরার পথে দুই ভাইয়ের মৃত্যু

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি:
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের হাটহাজারিতে বোনের বাড়িতে ইফতার দিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সে ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০২ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন হাটহাজারী- খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নুর আলী মিয়ারহাট বাজারের উত্তর পাশে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন ফটিকছড়ির সুন্দরপুরের মো. মিরাজ ও সমিতিরহাট ইউনিয়নের ফারুক। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বলে জানা গেছে। এ নিয়ে ৬ ঘন্টার ব্যবধানে উত্তর চট্টগ্রামে পৃথক দুই সড়ক দূর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নাজিরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আনিসুর রহমান বলেন, একটি দ্রুতগতির মোটরসাইকেল আরোহী নুর আলী মিয়ারহাট বাজার অতিক্রম করার সময় ফটিকছড়িমুখী একটি অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

তিনি আরো জানান, এই ঘটনায় অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে আটক করা হয়েছে। নিহতের আত্মীয় মো. ইদ্রিস মিয়া জানান, ফুফাতো বোনের বাড়িতে ইফতার দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথের এই দূর্ঘটনায় পতিত হয়ে তাদের মৃত্যু হয় । এদিকে একইদিন বেলা ৩টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার হাফেজ বজলুল রহমান সড়কের পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজী পাড়া এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হাফেজ মাওলানা মুহাম্মদ ছৈয়দুল আলম (৪২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তিনি বাঁশখালি উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুঁইছড়ি গ্রামের মাওলা পাড়ার নওশা মিয়ার ছেলে এবং রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইলীখীল বায়তুন নূর জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...