শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

চাক্তাই খালে আবর্জনা ফেললে জেল-জরিমানা: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের চকবাজারের কাচাঁবাজার এলাকার চাক্তাই খালের ধুনির পুল অংশে জলাবদ্ধতার চিত্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে তিনি কাচাঁবাজার এলাকা পরিদর্শন করেন।

এ সময় চাক্তাই খালের ধুনির পুল অংশের পানির প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে খালের পাড়ে ও খালে ময়লা আবর্জনা না ফেলার জন্য মাইকিংয়ের মাধ্যমে ব্যবসায়ী ও এলাকাবাসীকে অনুরোধ করেন তিনি। এরপরও খালে ময়লা ফেলার অপরাধে চারজনকে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এ.এফ এম শামীম।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম গোলাম মোর্শেদ খান, সিটি কর্পোরেশনের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর শহীদুল আলম, জেলা প্রশাসনের বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এ.এফ এম শামীম, এনডিসি হুছাইন মুহাম্মদ ও স্টাফ অফিসার টু ডিসি মো. আল আমিন হোসেন জেলা প্রশাসকের সাথে ছিলেন।

চকবাজারের কাচাঁবাজার এলাকার চাক্তাই খালের ধুনির পুল অংশে জলাবদ্ধতার চিত্র পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ পরিবেশে সংরক্ষণ আইন, ১৯৯৫ মোতাবেক যে কোন ধরনের পানির প্রবাহ রোধ করা দণ্ডনীয় অপরাধ। জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করার কাজে যারা জড়িত সিডিএ কর্তৃপক্ষ, বাংলাদেশ সেনাবাহিনীর যারা এসব কাজে সম্পৃক্ত তাদের সাথে কথা বলব। তারা যদি পরিষ্কার করেন আগামীকাল থেকে কাজ শুরু করতে বলব। যদি না করেন তাহলে এলাকার কাউন্সিলর ও লোকজনদেরকে সাথে নিয়ে আমরা জেলা প্রশাসন থেকে এ খাল পরিষ্কার করার কাজ শুরু করব।

তিনি বলেন, মেয়রকে অনুরোধ করবো, তার সাথে কথা বলবো, ইনশাআল্লাহ কালকে থেকে দেখতে পাবেন এখানে কাজ শুরু হয়েছে। ব্যবসায়ী ও এলাকাবাসীসহ দয়া করে এ খালে কেউ কোন ময়লা-আবর্জনা ফেলবেন না, নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলবেন। এটা আপনাদের সকলের মঙ্গলের জন্য। ময়লা আবর্জনায় এখানে পানি জমে থাকার ডেঙ্গু মশা হবে। খালে কেউ কোন ময়লা-আবর্জনা ফেললে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা হবে, না মানলে পরবর্তীতে জেল দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে আইন মেনে চলার অনুরোধ জানান জেলা প্রশাসক।

এই বিভাগের সব খবর

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। শুক্রবার...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার সাত আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে নগরীর গন্দ্রপা...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে আসর শেষ করেছে। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে, শুক্রবার সকালে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত...

সর্বশেষ

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে...

কর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্টের হাটহাজারী কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রামের ১১...

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...