মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন রসাটম মহাপরিচালক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ। মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে বৈঠকে বসেন তিনি।

গুরুত্বপূর্ণ এ বৈঠকে অংশ নিতে রাশিয়া থেকে অ্যালেক্সি লিখাচেভ সোমবার ঢাকায় এসে পৌঁছেন। এ বৈঠক থেকে রূপপুরেই দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে ঘোষণা আসতে পারে।

জানা গেছে, বিশেষ বিমানে রাশিয়া থেকে ঢাকায় পৌঁছানোর পর রসাটমের মহাপরিচালক প্রথমেই যান পাবনার রূপপুরে। সেখানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজের অগ্রগতি নিয়ে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর ঢাকায় ফিরেও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজের অগ্রগতি নিয়ে নির্দিষ্ট সময় পরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাশিয়ার প্রেসিডেন্টকে অবহিত করতে হয়। রুটিন কাজের অংশ হিসেবে রসাটমের মহাপরিচালক বাংলাদেশ সফরে এসেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সকাল ১০টায় বৈঠকে বসেন তিনি। বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজের অগ্রগতি, সঞ্চালন লাইন, প্রকল্প ব্যয়ের অর্থ প্রদানসহ নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়। বিদ্যুৎকেন্দ্রটি যাতে যথাসময়ে উৎপাদনে আসতে পারে, তা নিয়ে করণীয় বিষয় নিয়েও আলোচনা হবে দুই দেশের মধ্যে। একাধিক এজেন্ডার মধ্যে রূপপুরে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়টিও স্থান পেয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টার বৈঠক শেষে অ্যালেক্সি লিখাচেভ আজই রাশিয়ার উদ্দেশে বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...