রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপ রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ও কমিটি গঠন

বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

“স্বাধীনতা রক্ষে, গণমানুষের পক্ষে” শ্লোগানকে ধারণ করে সন্দ্বীপ রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ও কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোজ রবিবার সন্দ্বীপ এনাম নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে সন্দ্বীপ রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যের সম্মতিক্রমে বিশিষ্ট শিক্ষানুরাগী, মিডিয়া ব্যক্তিত্ব, সমাজ সেবক, ও প্রবীণ রাজনীতিবিদ এ.কে. এম বেলায়েত হোসেনকে প্রধান উপদেষ্টা, অ্যাডভোকেট মোঃ সাহাব উদ্দীনকে আইন উপদেষ্টা মনোনীত করে কমিটিতে যমুনা টিভির প্রতিনিধি আমিনুল হক প্রকাশ চারু মিল্লাত কে সভাপতি, এবং দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি মুহাম্মদ মিলাদ হোসেন প্রকাশ মিলাদ মুদ্দাচ্ছির কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এ সময় মোহাম্মদ সাইফুল ইসলামকে সহ-সভাপতি (১), মোহাম্মদ আবছার উদ্দিনকে সহ-সভাপতি (২), কালবেলা প্রতিনিধি দিদারুল আলমকে যুগ্ম সাধারণ সম্পাদক, মুহাম্মদ আব্দুল কাইয়ুমকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক দিন প্রতিদিন প্রতিনিধি মোহাম্মদ শাহেদ খানকে প্রচার সম্পাদক, হালিমা বেগম শান্তাকে মহিলা বিষয়ক সম্পাদক , আব্দুর রহমানকে দপ্তর সম্পাদক, সাব্বির হোসেনকে ক্রিড়া সম্পাদক, ও সাদ্দাম হোসেনকে কার্য নির্বাহী সদস্য করা হয়। আগামী ২ বছরের জন্য এ কমিটি গঠিত হয়েছে। আত্মপ্রকাশ সভায় টেলিকনফারেন্সে সংগঠনের প্রধান উপদেষ্টা এ.কে.এম বেলায়েত হোসেন বলেন, দেশের জন্য কাজ করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভুমিকার বিকল্প নাই। এ সময় তিনি সংগঠনের সকল শুভ উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন, এবং নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানান।

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...