রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে আড়াইশ পরিবার পেলেন সিআইপি শেখ নবী ফাউন্ডেশনের ভালবাসার ঈদ উপহার

রাউজান প্রতিনিধি:
- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে পবিত্র রমজানুল মোবারক ও ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় দুইশত পঞ্চাশ পরিবারের মাঝে ভালবাসার ঈদ উপহার বিতরণ করলেন সিআইপি শেখ নবী ফাউন্ডেশন।
২৯ মার্চ (শুক্রবার) সকাল ৯ টায় রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামের শেখ টাওয়ারে এই ভালবাসার উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সিআইপি শেখ নবী। এই সময় তিনি উপস্থিত প্রতিটি পরিবারের হাতে এক বস্তা করে চাল ও এক লিটার করে সয়াবিন তেল তুলে দেন। পরে গাড়ি করে কাঁধে তুলে ঘরে ঘরে এবং এতিম খানায় গিয়ে চালের বস্তা ও সয়াবিন তেলর বোতল দিয়ে আসেন। এই সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, তরুণ সমাজ সংস্করণ ফারাজ করিম চৌধুরী ও তার পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন। এই সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মো. ইলিয়াস তালুকদার, মেহেরুজ্জামান চৌধুরী, আব্দুস সালাম, হৃদয় তালুকদার, শেখ নওশাদ, শেখ নিহাত প্রমুখ।
উল্লেখ্য, বিগত একযুগ ধরে এই এই ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় রমজান ও ঈদ উপলক্ষ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। এরমধ্যে বিগত পাঁচ বছর ধরে প্রতিটি ঘরে চালের বস্তা ও সয়াবিন তেল সহ নানা খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। এছাড়াও বিবাহ, চিকিৎসা, শিক্ষা, গৃহনির্মাণসহ নানা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুদান দিয়ে আসছে।
এতে প্রতিবারের মত অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সিআইপি শেখ নবী। সেই সাথে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী ও তরুণ সমাজ সংস্কারক ফারাজ করিম চৌধুরীর অনুপ্রেরনায় ভাবিষ্যতেও সমাজের উন্নয়ন ও মানবিক কর্মকান্ডে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...