বুধবার, ২৪ জুন ২০২৬

সন্দ্বীপে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মোস্তফা কামাল পাশা বাবুল এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী অসুস্থ কারাবন্দী দেশমাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জননেতা মোস্তফা কামাল পাশা বাবুল এর উদ্যোগে সন্দ্বীপে ইফতার, দোয়া মাহফিল এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুছাপুর ইউনিয়নের শুশীল সমাজের আয়োজনে অনুষ্ঠিত দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদিয়া মসজিদ কমিটির সভাপতি হাজী জামাল উদ্দিন। ২৯ মার্চ অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক গাজী মোহাম্মদ হানিফ, প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আশ্রাফ উল্যা,উপজেলা মহিলা দলের সভাপতি সাবেক ইউপি মেম্বার কূলছুমা বেগম খেলনা, সাবেক ইউপি মেম্বার ও মুছাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আলমগীর হোসেন আলীম, সন্দ্বীপ উপজেলা জাসাস এর সাধারন সম্পাদক সাইফুল ইসলাম। সন্দ্বীপ পৌরসভা জাসাসের সাধারন সম্পাদক জাকের ইসলাম,সন্দ্বীপ উপজেলা মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম।

সভা সঞ্চালনা করেন বহিঃবিশ্ব সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি মাকছুদুর রহমান। সভায় বক্তারা বলেন সন্দ্বীপ উপজেলা বিএনপিকে তৃনমূল পর্যায়ে সু-সংঘঠিত করতে মোস্তফা কামাল পাশা বাবুল নীরবে কাজ করে যাচ্ছেন। তার অর্থায়নে সন্দ্বীপে বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে আহত, নিহত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের পরিবারে তিনি অর্থনৈতিক সাপোর্ট দিয়েছেন। ওনার উদ্যোগে বিভিন্ন ঈদে, কোরবানে নেতা কর্মীদের বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। বর্তমানে প্রতিকূল রাজনৈতিক পরিবেশে থেকেও তিনি দলীয় কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় আজ দেশমাতা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করেছেন তিনি। আগামীতে বিএনপির রাজনীতিকে শক্তিশালী করতে তিনি প্রবাস থেকে সকলের সহযোগিতা কামনা করেছেন।

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...