শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

ডি‌বি প‌রিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে টাকা মোবাইল হাতিয়ে নেওয়া চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পু‌লিশ।

বৃহস্প‌তিবার (২৮ মার্চ) থানা সূত্রে নি‌শ্চিত করা হয়, পাহাড়তলী ফল্যাতলি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, চক্র সদস্যরা পাইকারী জি‌নিসপত্র কিনতে দেখা করতে বলেন ভোক্তভো‌গী কসমে‌টিক ব্যবসায়ী দুলালকে, দুলাল সাগরিকা মোড় এলাকায় গেলে কোন কথাবার্তা ছাড়াই ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি করে অজ্ঞাত স্থানে নিয়ে ব্যবসায়ী দুলালকে আটকে মারধর করে।

এ সময় নগদ টাকা, সোনার আংটি, রোলেক্স ঘড়ি, মোবাইল নেওয়ার পর নগদ অ্যাপস হতেও পিনকোড নিয়ে টাকা তুলে নেয়।

পরে অ‌ভিযোগ পেয়ে গুপ্তচরের নিকট হতে প্রাপ্ত তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান পরিচালনা করে পাহাড়তলী থানাধীন ফইল্যাতলী বাজার সংলগ্ন চৌধুরী প্লাজায় অবস্থিত নোয়াখালী স্টোরের সামনে হতে অত্র মামলার ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মোঃ রাকিবুল হাসান রাকিব (২৮) ও মোঃ সাহাবুদ্দিন@সাইমুন দ্বয়কে গ্রেফতার করে থানা পু‌লিশ।

গ্রেফতারকালে ধৃত আসামিদ্বয়ের দেহ তল্লাশি করে আসামি মোঃ রাকিবুল হাসান রাকিবের (২৮) পরিহিত প্যান্টের পিছনের ডান পকেট হতে ১টি স্টিলের টিপ ছুরি, প্যান্টের সামনের বাম পকেট হতে ঘটনায় অপরাধের কাজে ব্যবহৃত ১টি এ্যাড্রোয়েট ওয়ালটন মোবাইল ফোন এবং প্যান্টের ডান পকেট হতে নগদ ৫,৭০০/-টাকা ও ধৃত আসামী মোঃ সাহাবুদ্দিন@ সাইমুন এর পরিহিত প্যান্টের বাম পকেট হতে ৪,৩৫০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করতঃ তাদের সাথে নিয়ে হালিশহর থানাধীন বি-ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে অত্র মামলার ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত সহযোগী পলাতক আসামী মোঃ সাদমান ফয়েজ সংলাপ(২৭), মোঃ ইসমাইল হোসেন প্রঃ বাধন(২৭), ওমর বিন কিবরিয়া প্রঃ রাজ(২৬)দের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকালে ধৃত আসামী মোঃ সাদমান ফয়েজ সংলাপ(২৭) এর পরিহিত প্যান্টের ডান পকেট হইতে ১টি স্বর্নের আংটি, যাহার ওজন-২ আনা, যার মূল অনুমান-১২,০০০/-টাকা বাদীর সনাক্ত মতে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কেপায়েত উল্লাহ ব‌লেন, এ সংক্রান্তে বাদী মোঃ দুলাল হোসেন (৩৩) অজ্ঞাতনামা ৮/১০ জন আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করলে পাহাড়তলী থানার মামলায় ১৭০/৩৪২/৩৬৫/৩৮৬/৩২৩/ ৫০৬/৩৪ ধারায় মামলা রুজু হ‌য়ে‌ছে।

এই বিভাগের সব খবর

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। শুক্রবার...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার সাত আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে নগরীর গন্দ্রপা...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে আসর শেষ করেছে। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে, শুক্রবার সকালে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত...

সর্বশেষ

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে...

কর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্টের হাটহাজারী কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রামের ১১...

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...