শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পেলেন ১০ জন

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

নানা ক্ষেত্রে অবদান রাখার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মহান স্বাধীনতা স্মারক সম্মাননা পদক-২০২৪ পেয়েছেন ১০ জন৷
আজ মঙ্গলবার বিকালে নন্দনকাননস্থ থিয়েটার ইন্সটিটিউটে সম্মাননা পদকপ্রাপ্তরা হলেন- মহান মুক্তিযুদ্ধে শহীদ স্বপন চৌধুরী (মরণোত্তর), স্বাধীনতা আন্দোলনে জাহান আরা আঙ্গুর (মরণোত্তর), চিকিৎসায় ডা. মো. এখলাস উদ্দিন (মরণোত্তর), ক্রীড়ায় জর্জ ম্যাকওয়া (মরণোত্তর), শিক্ষায় অধ্যাপক মোহাম্মদ ফজলুল হক, সংগীতে সৈয়দ মহিউদ্দিন, শিল্প উন্নয়নে মোহাম্মদ আবদুস সালাম, সমাজসেবায় সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, সাংবাদিকতায় ডেইজী মউদুদ, চট্টগ্রামের আঞ্চলিক ভাষার আন্তর্জাতিকীকরণে মো. আলমগীর অপু।
স্বাধীনতা স্মারক পদক প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, দেশ গড়ার কাজে সবাইকে উৎসাহ দিতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানাচ্ছি আমরা৷ আপনারা দেশপ্রেম দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন এ আমাদের প্রত্যাশা৷
“নদীর স্রোতকে যেভাবে বাধা দেয়া যায়না, ইতিহাসকে সেভাবে বাধাগ্রস্ত করা যায়না৷ বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে দিতে অনেক অপচেষ্টা হয়েছে কিন্তু সফল হয়নি৷ বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ গেরিলাদের জন্য বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ বলে মনে করি৷ বঙ্গবন্ধু তার অর্জনের কারণে ইতিহাসে অমর হয়ে আছেন এবং থাকবেন৷”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম৷ পদকপ্রাপ্তদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন অধ্যাপক মোহাম্মদ ফজলুল হক, এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, ডেইজী মউদুদ।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ও প্রধান শিক্ষা কর্মকর্তা আবুল হাশেম, শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, আবু তালেব বেলাল প্রমুখ।

এই বিভাগের সব খবর

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ...

উৎপাদনশীলতা বাড়াতে ভোক্তার চাহিদা বুঝে প্রস্তুতি নিতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, উৎপাদনশীলতা বাড়াতে গবেষণা ও উদ্ভাবনের পাশাপাশি ভোক্তার পরিবর্তিত চাহিদা বুঝে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। বিশ্ববাজারে...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৭৬

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩৭৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদন...

সর্বশেষ

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক...

উৎপাদনশীলতা বাড়াতে ভোক্তার চাহিদা বুঝে প্রস্তুতি নিতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন,...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৭৬

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান ও...

ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অভিযান...

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...