শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

কালুরঘাটের এপ্রোচ সড়ক নির্মাণে দুর্নীতি, তদন্তে নেমেছে দুদক

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর কালুরঘাট সেতুর উভয় পাশে ফেরিঘাটের সংযোগ সড়ক নির্মাণে কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে; এই অভিযোগ তদন্ত করতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুপুরে কালুরঘাট ফেরিঘাটে গিয়ে তথ্য সংগ্রহ করেন দুদক কর্মকর্তারা।
ঘটনাস্থলে যাওয়া দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. এমরান হোসেন বলেন, ‘ফেরিঘাটের সংযোগ সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ তদন্ত করার অংশ হিসেবে আমরা তথ্য সংগ্রহ করছি। বিস্তারিত পরে জানানো হবে।’
এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর কালুরঘাটে ফেরিঘাট নির্মাণে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ এনে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব বরাবরে এ নোটিশ পাঠান চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী সেলিম চৌধুরী।
নোটিশে উল্লেখ করা হয়, ২৮ জানুয়ারি, ২০২৩ তারিখে বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রতিবেদন মারফত জানতে পারি- বড় ধরনের সংস্কার কাজের জন্য কালুরঘাট সেতু বন্ধ রেখে পারাপারের বিকল্প হিসেবে নিচ দিয়ে ফেরি সার্ভিস চালু করা হবে। এ লক্ষ্যে ৪ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে কর্ণফুলীর উভয় পাড়ে এপ্রোচ সড়ক, পল্টুন ও বেইলি ব্রিজ স্থাপন করা হয়। কিন্তু গত ১ আগস্ট ফেরি চালুর প্রথম দিনেই যাতায়াতে ভোগান্তিতে পড়ে দক্ষিণের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ।
‘সংবাদমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ জনভোগান্তির চিত্র গুরুত্ব সহকারে প্রকাশিত হলে বিষয়টা নাড়া দেয় অনেককেই। আমরা মনে করি, এ কাজে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে কারো দ্বারা প্ররোচিত হয়ে ইচ্ছেকৃতভাবে এখানে অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে অবহেলা করে ভোগান্তি বাড়িয়ে জনগণকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করেছেন’।

এই বিভাগের সব খবর

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ...

উৎপাদনশীলতা বাড়াতে ভোক্তার চাহিদা বুঝে প্রস্তুতি নিতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, উৎপাদনশীলতা বাড়াতে গবেষণা ও উদ্ভাবনের পাশাপাশি ভোক্তার পরিবর্তিত চাহিদা বুঝে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। বিশ্ববাজারে...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৭৬

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩৭৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদন...

সর্বশেষ

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক...

উৎপাদনশীলতা বাড়াতে ভোক্তার চাহিদা বুঝে প্রস্তুতি নিতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন,...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৭৬

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান ও...

ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অভিযান...

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...