শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

চান্দগাঁওয়ে রেস্টুরেন্ট কর্মচারী হত্যা, ‌‘মূল পরিকল্পানাকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকার কর্ণফুলী রিভারভিউ রেস্টুরেন্টে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রিয়াদ নামে রেস্টুরেন্ট কর্মচারী খুনের ঘটনায় মোঃ সাইফুল (৩৮) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

সোমবার (২৫ মার্চ) র‌্যাব সূত্রে নিশ্চিত করা হয়, চান্দগাঁও স্বাধীনতা টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে আরও জানা যায়, গোপন সূত্রে জানা যায়, চান্দগাঁওয়ে হত্যা ঘটনায় মামালার পলাতক আসামি মূল মদদদাতা এবং হামিরচর এলাকার গডফাদার মোঃ সাইফুল চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানাধীন স্বাধীনতা টাওয়ার এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত নৃশংস হত্যা মামলার পলাতক আসামি মর্মে স্বীকার করে। মামলা দায়ের হওয়ার পর আসামিরা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

র‌্যাব-৭ জানায়, গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানায় হস্তান্তর করা হয়েছে।

মুলত: গত ১৩ মার্চ মধ্যরাতে রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ ইকবালের সঙ্গে বাবুল মিয়া নামক স্থানীয় এক যুবকের কথা কাটাকাটি হয়। উক্ত ঘটনার জের ধরে বাবুলের অনুসারীরা ধৃত আসামি সাইফুলের নেতৃত্বে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ইকবালের রেস্টুরেন্টে হামলা চালায়।

এ সময় রেস্টুরেন্টের কর্মচারীরা বাধা দিলে তাদের বেধরক মারধর করে। হামলাকারীদের আঘাতে রেস্টুরেন্টে কর্মরত আনুমানিক ৮ জন কর্মচারী গুরুতর আহত হয়। পরবর্তীতে সংবাদ পেয়ে চান্দগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ এবং ঘটনার সাথে জড়িত ২ জন আসামিকে আটক করতে সক্ষম হয়।

পরের দিন আহতদের মধ্যে মোহাম্মদ রিয়াদ (২৬) নামের রেস্টুরেন্ট কর্মচারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত রিয়াদ রিভারভিউ রেস্টুরেন্টের ব্যবস্থাপক পদে র্কমরত ছিল। উক্ত ঘটনায় নগরীর চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন রেস্টুরেন্ট মালিক মোহাম্মদ ইকবাল।

এই বিভাগের সব খবর

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ...

উৎপাদনশীলতা বাড়াতে ভোক্তার চাহিদা বুঝে প্রস্তুতি নিতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, উৎপাদনশীলতা বাড়াতে গবেষণা ও উদ্ভাবনের পাশাপাশি ভোক্তার পরিবর্তিত চাহিদা বুঝে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। বিশ্ববাজারে...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৭৬

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩৭৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদন...

সর্বশেষ

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক...

উৎপাদনশীলতা বাড়াতে ভোক্তার চাহিদা বুঝে প্রস্তুতি নিতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন,...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৭৬

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান ও...

ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অভিযান...

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...