রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে মামার সাথে গোসলে গিয়ে পুকুরে ডুবে ভাগনের মৃত্যু

 রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে মামার সাথেগোসল করতে গিয়ে পুকুরে ডুবে দেব রাজ (১০) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। ২৪ মার্চ (রবিবার) বিকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট এলাকার ১ নম্বর ওয়ার্ডের পল্লী মঙ্গল গ্রামের এই ঘটনা ঘটে। তিনি চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকার বাসিন্দা পলাশ দাশের ছেলে এবং সেখানকার একটি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র।

নিহত দেব রাজ কয়েকদিন পূর্বে পথেরহাটের মামার ভাড়া বাসায় মায়ের সাথে বেড়াতে আসে। স্থানীয় ইউপি সদস্য তপন মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার বিকালে শিশুটি তার মামা রনি চৌধুরীর সঙ্গে পথেরহাট বাজারের পাশের একটি পুকুরে গোসলে যায়। তাকে পুকুরের ঘাটে রেখে মামা ডুব দেয়। উঠে দেখেন দেব রাজ ঘাটে নেই। পুকুরে খোঁজাখুঁজির এক পর্যায়ে একপাশে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম নগরীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...