শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের শিক্ষা বৃত্তির চেক প্রদান

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

ঐতিহ্যবাহী প্রাচীনতম জনকল্যাণমূলক সেবা সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলাম শতবর্ষ ধরে আর্তমানবতার সেবা করে আসছে। সংস্থার সেবামূলক কাজের মধ্যে দরিদ্র ও মেধাবী ছাত্র–ছাত্রীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান অন্যতম। কুমিল্লা মেডিকেল কলেজের ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহান মেডিকেলে পড়াকালীন শিক্ষা বৃত্তি চেয়ে এই সংস্থার সভাপতি বরাবরে আবেদন করেন। শিক্ষা বৃত্তির আওতায় তাকে শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় আঞ্জুমান কর্তৃপক্ষ।

গতকাল দুপুর সাড়ে ১২টায় নুসরাত জাহানকে শিক্ষাবৃত্তি প্রদান করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সভাপতি ও সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সহসভাপতি ও সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) প্রকৌশলী আব্দুল মান্নান, সহসভাপতি অধ্যাপক কাজী শাহাদাত হোসাইন, উপ–পুলিশ কমিশনার প্রকৌশলী মো. আব্দুল ওয়ারীশ, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, নির্বাহী সদস্য মোহাম্মদ ওসমান গনি, আজীবন সদস্য মো. জয়নুল আবেদীন, সহকারী পরিচালক মো. সেলিম নাসের, হিসাব কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম, সাইট ইঞ্জিনিয়ার মো. আবিদুর রহমান সোহেল।

সভাপতি ও পুলিশ কমিশনার উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং এই ধরনের সেবামূলক কাজে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানান।

এই বিভাগের সব খবর

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ...

উৎপাদনশীলতা বাড়াতে ভোক্তার চাহিদা বুঝে প্রস্তুতি নিতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, উৎপাদনশীলতা বাড়াতে গবেষণা ও উদ্ভাবনের পাশাপাশি ভোক্তার পরিবর্তিত চাহিদা বুঝে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। বিশ্ববাজারে...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৭৬

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩৭৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদন...

সর্বশেষ

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক...

উৎপাদনশীলতা বাড়াতে ভোক্তার চাহিদা বুঝে প্রস্তুতি নিতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন,...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৭৬

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান ও...

ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অভিযান...

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...