সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপ মুছাপুর ইউনিয়নে হাজী মাষ্টার সামছল হক ফাউন্ডেশন কর্তৃক ২৫০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপে মরহুম মাষ্টার হাজী সামছল হক ফাউন্ডেশন কর্তৃক পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী প্রদান করেছে। এছাড়াও ইফতার সামগ্রী বিতরনের পুর্বে কোরান তিলোয়াত ও দোয়া মাহফিল এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ বিকালে অষ্টম বারের মতো মুছাপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের ভুলাই বাড়িতে অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মরহুমের পুত্র লন্ডন প্রবাসী এবং মুছাপুর ৫ নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নিজাম উদ্দিন।অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান ও পৃষ্ঠপোষকতা করেছেন ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান ইউএসএ প্রবাসী মরহুমের পুত্র মো: রিদোয়ানুল বারী ও ইউএসএ প্রবাসী শাহেদ ইকবাল। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মিলাদ কায়সার, ইউপি মেম্বার মোঃ সেলিম উদ্দিন, মাষ্টার নিজাম উদ্দীন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ এনায়েত হোসেন,আহসান জামিল ট্যাকনিক্যাল সেন্টারের অধ্যক্ষ কামরুল হাসান,মাষ্টার মাহবুবুর রহমান,বিশিষ্ট ব্যাংকার ফাহাদুল আবেদিন, প্রকৌশলী দেলোয়ার হোসেন রিয়াদ সহ এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন মাষ্টার শামসুল হক ফাউন্ডেশন ও ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী মোঃ নিজাম উদ্দিন এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউএসএ প্রবাসী মো: রিদোয়ানুল বারীর পক্ষ থেকে বিগত অনেক বছর ধরে অনেক গুলো মসজিদ মাদ্রাসায় নির্মান সামগ্রী প্রদান,আর্থিক সহযোগিতা ছাড়াও বিভিন্ন দরিদ্র, অসহায় ও অসুস্থ রোগীদের সহায়তা প্রদান করা হচ্ছে।

এছাড়াও বিভিন্ন সংগঠনের মাধ্যমে অত্র এলাকার উন্নয়নে তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আমরা এ ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা সহ মরহুমের পরিবারের প্রতিটি সদস্যের জন্য দোয়া প্রার্থনা করছি মহান আল্লাহর দরবারে। ওনাদের দানের হাত আরো প্রসারিত হউক। তারা আরো বলেন মাষ্টার সামছল হক ছিলেন একজন পরোপকারী ও বিনয়ী মানুষ। তাই তার যোগ্য উত্তরসূরী প্রিয় সন্তানেরাও তার স্বভাবজাত মানব সেবায় নিয়োজিত রাখছেন।ওনার যোগ্য সন্তানদের এলাকার দরিদ্র মানুষের প্রতি দাযিত্ববোধ আমাদের বিমোহিত করে।

এই বিভাগের সব খবর

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী...

সর্বশেষ

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...

রুশ ড্রোন হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন

ইউক্রেনের সঙ্গে পোল্যান্ডের সীমান্তের কাছে একটি ট্রেনের ইঞ্জিনে ড্রোন...