শনিবার, ২৭ জুন ২০২৬

বিআরটির ৭ ফ্লাইওভার ঈদে প্রধানমন্ত্রীর উপহার: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাস র‍্যাপিড ট্রানজিট-বিআরটি এয়ারপোর্ট-গাজীপুর প্রকল্পের আওতায় ৭টি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাত্রা সহজ করতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিআরটি প্রকল্পের এই ফ্লাইওভারগুলো উন্মুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৩ মার্চ) র‌্যাপিড ট্রানজিট প্রকল্পের সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অংশের আওতায় এয়ারপোর্ট-গাজীপুর অংশে নির্মিত ৭ ফ্লাইওভারের উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী জানান, এই প্রকল্পের নাম গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট – বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট।মন্ত্রী জানান, এর সর্বমোট প্রকল্প ব্যয় ৪ হাজার ২শ ৬৮ কোটি ৩২ লাখ টাকা। মোট প্রকল্পের দৈর্ঘ্য ২০ দশমিক ৫০ কিলোমিটার। এটির অর্থায়ন করেছে সরকার, এডিবি, ফরাসি উন্নয়ন সংস্থা- এফডি, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি- জিইএফ।

তিনি বলেন, এ প্রকল্প নির্মাণে বিলম্ব হয়েছে। যথাসময়ে শেষ করা সম্ভব হয়নি। এটি বাস্তবায়নে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। তারপরও দেরিতে হলেও কাজটি শেষ হওয়ার পথে।

ওবায়দুল কাদের বলেন, আশা করছি এ বছরেই এটি দিয়ে বাস চলাচলের ব্যবস্থা করতে পারব। আমাদের অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষ হয়ে গেছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৯১ শতাংশ। আশা করছি, ডিসেম্বর নাগাদ বাকি কাজ শেষ হবে। বিআরটি করিডোর দিয়ে বাস চলাচল করতে পারবে।

এখন থেকে এই ফ্লাইওভারগুলো দিয়ে যান চলাচল করতে পারবে। যার মধ্যে রয়েছে ৩২৩ মিটার এয়ারপোর্ট ফ্লাইওভার (বাঁ-পাশ), ৩২৩ মিটার এয়ারপোর্ট ফ্লাইওভার (ডান-পাশ), ১৮০ মিটার জসীমউদ্‌দীন ফ্লাইওভার, ১৬৫ মিটার ইউ-টার্ন-১ গাজীপুরা ফ্লাইওভার, ১৬৫ মিটার ইউ-টার্ন-২ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ফ্লাইওভার, ২৪০ মিটার ভোগড়া ফ্লাইওভার এবং গাজীপুরের চৌরাস্তায় ৫৬৮ মিটার ফ্লাইওভার।

এই বিভাগের সব খবর

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

সর্বশেষ

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...