শুক্রবার, ২৬ জুন ২০২৬

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ

- Advertisement -
Single page 1st Paragraph

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব  সংবিধানে সাথে সাংঘর্ষিক বলে খারজি করে দেওয়া হয়েছে। রোববার (৩ এপ্রিল) দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাশেম সুরি অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন।

ডেপুটি স্পিকার কাশেম সুরি বলেন, অনাস্থা প্রস্তাবটি সংবিধানের অনুচ্ছেদ ৫-এর সাথে সাংঘর্ষিক।

এর আগে, কাশেম সুরির সভাপতিত্বে আজ স্থানীয় সময় দুপুর ১২টার দিকে অধিবেশন শুরু হয়। তিনি অধিবেশনের শুরুতে আকস্মিকভাবে স্পিকার আসাদ কাইসারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন।

অধিবেশন শুরুর পর সংক্ষিপ্ত বক্তব্যে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, সংবিধানের পঞ্চম অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রের প্রতি বিশ্বস্ততা প্রতিটি নাগরিকের মূল দায়িত্ব।

অনাস্ত প্রস্তাব খারিজ হওয়ার পরপরই জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। ভাষণে তিনি দেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। ডেপুটি স্পিকার শাসন পরিবর্তনের প্রচেষ্টা এবং বিদেশি ষড়যন্ত্র প্রত্যাখান করে দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, অধিবেশন ঘিরে সংঘাতের আশঙ্কায় রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়।

উল্লেখ‌্য, গত মাসে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ পার্টির ২০ জন এমপি পদত্যাগ করলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায় তার দল। যার ওপর ভিত্তি করে গত ২৮ মার্চ বিরোধীদলের নেতা শাহবাজ শরীফ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন। সেদিন স্বল্প সময়ের অধিবেশনে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কের অনুমোদন দেওয়া হয়। এরপর অধিবেশন ৩১ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছিল। গত ৩১ মার্চ ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কের জন্য অধিবেশন শুরু হয়। কিন্তু বিরোধীদের হট্টগোলে কয়েক মিনিট পরই অধিবেশন ফের রোববার (৩ এপ্রিল) পর্যন্ত মুলতবি করেছিলেন ডেপুটি স্পিকার কাশেম সুরি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...