বুধবার, ২৪ জুন ২০২৬

সন্দ্বীপে হারামিয়া জনকল্যাণ সমিতি নিউইয়র্ক এর ৩ লক্ষ টাকা অনুদান প্রদান

বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ-চট্টগ্রাম প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপে হারামিয়া জনকল্যাণ সমিতি নিউ ইয়র্ক এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রামের অসহায় ৪৬ পরিবারকে প্রায় ৩ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ২২ মার্চ বিকাল ৩ ঘটিকার সময় হারামিয়া ইউনিয়নের কাছিয়াপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে উক্ত অনুদান হস্তান্তর করা হয়। অনুদান হিসাবে প্রতিটি অসহায় পরিবারকে নগদ ৬ হাজার টাকা করে প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সন্দ্বীপ প্রেসক্লাবের সভাপতি মোঃ রহিম উল্যা,বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজাম্মেল হোসেন, ইউপি মেম্বার আমীর হোসেন জাহিদ,আক্তার হোসেন সোহেল,ওয়ার্ড আওয়ামীলিগ নেতা মোহাম্মদ আলী রিগ্যান সহ এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ ও সকল উপকারভোগী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি মেম্বার মোঃ রুবেল।

বক্তারা বলেন বিগত প্রায় বিশ বছর ধরে হারামিয়া জনকল্যাণ সমিতি নিউ ইয়র্ক কর্তৃক অসহায়, দুঃস্থ মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে। দিন দিন তাদের সেই অনুদানের পরিমান প্রশস্ত হচ্ছে। যার কারনে তাদের মানবিক সহাযতা পেয়ে মানুষ সংকটময় মুহুর্ত মোকাবেলা করে কিছুটা স্বস্তি পাচ্ছে।তাই প্রবাসীদের শ্রমে,ঘামে অর্জিত টাকা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ও এলাকার প্রতি নাড়ির টানে বিলিয়ে দিচ্ছেন। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ও অর্থনৈতিক দুরঃবস্থায় মানবিক কর্মকান্ডে মানুষ তেমন আগ্রহ দেখায়না, জনকল্যান সমিতি সেখানে তাদের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখায় আমরা সন্দ্বীপবাসী তাদের নিকট কৃতজ্ঞ।

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...