শনিবার, ৪ জুলাই ২০২৬

সকল ইফতার সামগ্রীর উপর ১০% মূল্য ছাড়

ওয়েল পার্ক রেসিডেন্সে দেশীয় ইফতারির সাথে রয়েছে এরাবিয়ান স্পেশাল কুজিন প্যাকেজ

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

এই রমজানে এরাবিয়ান স্বাদের রাজসিক আইটেম নিয়ে ইফতারির আয়োজন করেছে নগরীর জিইসি সংলগ্ন ও. আর নিজাম রোডের অভিজাত হোটেল ওয়েল পার্ক রেসিডেন্স। দেশীয় নানা স্বাদের ইফতারির পাশাপাশি এরাবিয়ান স্পেশাল কুজিন প্যাকেজের ব্যতিক্রমী আয়োজন ইতিমধ্যেই ক্রেতাদের বাড়তি মনযোগ আকর্ষন করতে সক্ষম হয়েছে।

হোটেলের মহাব্যবস্থাপক এম. এ মনছুর জানান, এরাবিয়ান স্বাদের ইফতারি খেতে আসা ক্রেতাদের জন্য ওয়েল পার্ক বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। এজন্যে আরব্য পরিবেশের আবহে সাজানো হয়েছে এরাবিক কর্ণার। মেঝেতে বাহারি কার্পেট আর ঐতিহ্যবাহী আরব্য মজলিসের আদলে বসার উপযোগী উচ্চতায় সাজানো টেবিল পাশে রাখা হয়েছে আরামদায়ক বালিশ। রুমে ঢুকতেই দরজায় এরাবিয়ান সাজের প্রবেশ পথ।

এরাবিয়ান স্পেশাল কুজিন প্যাকেজের মেনু ও মূল্য তুলে ধরে এম. এ মনছুর জানান, আমরা এরাবিয়ান স্বাদের ইফতারি আয়োজনের আওতায় তিনটি প্যাকেজ অফার করছি। ৬ থেকে ১০ জনের প্যাকেজের নাম দেয়া হয়েছে আল মারজান ইফতার ও সান সেট ডিনার প্যাকেজ। এই প্যাকেজের সর্বসাকুল্যে মূল্য ধরা হয়েছে ১৭ হাজার টাকা। শাহী এরাবিক ইফতার ও সান সেট ডিনার প্যাকেজ নামের ১১ থেকে ১৫ জনের প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বসাকুল্যে ২২ হাজার টাকা। আর ১৬ থেকে ২০ জনের শান আল ইফতার এন্ড সান সেট ডিনারের মূল্য রাখা হচ্ছে সর্বসাকুল্যে ২৬ হাজার টাকা।

মহাব্যবস্থাপক এম. এ. মনছুর জানান, এরাবিয়ান ইফতারির পাশাপাশি ওয়েল পার্ক রেসিডেন্স হোটেলের মোহরা গার্ডেন রেস্টুরেন্টে জনপ্রতি ১৭শত টাকায় বুফে ইফতার ও ডিনারের আয়োজন করা হয়েছে। ইফতারিতে ৩০টি এবং ডিনারে ১০টি আইটেম থাকছে। এছাড়া ও জনপ্রতি ৭০০ টাকা থেকে শুরু করে ৯৫০টাকায় ইফতার পার্টি আয়োজকদের জন্য আলাদা চারটি সেট মেনুর আয়োজন করা হয়েছে।

এছাড়া যে কোন অফিস, ব্যাংক এবং কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য নাম মাত্র মূল্যে ৪০০ টাকা থেকে টেকএওয়ে ইফতার বক্স রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধগতির এই দুর্দিনে সম্মানিত রোজদারদের কথা বিবেচনা করে ওয়েল পার্ক কর্তৃপক্ষ সকল ইফতার সামগ্রীর উপর ১০% মূল্য ছাড় দিচ্ছে।

ওয়েল পার্ক রেসিডেন্সের হেড অব সেলস এন্ড মার্কেটিং মামুন আল রশিদ জানান, গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে সেবা প্রদানের লক্ষ্যে আমরা একের পর এক ব্যতিক্রমী আয়োজন করে চলেছি।

এই বিভাগের সব খবর

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। আজ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল...

চট্টগ্রামে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

নগরীর হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মাহিদুল ইসলাম (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গোল করার পর আনন্দ প্রকাশ...

কর্ণফুলীতে রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ৩ শ্রমিক আহত

কর্ণফুলী উপজেলায় রডবোঝাই একটি ট্রাকের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে যাওয়ার ঘটনায় তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার...

সর্বশেষ

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে আটক...

চট্টগ্রামে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

নগরীর হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়ে...

কর্ণফুলীতে রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ৩ শ্রমিক আহত

কর্ণফুলী উপজেলায় রডবোঝাই একটি ট্রাকের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ...

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব...

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০

পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০...

আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

আলজেরিয়াকে ২-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত...