রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠিত

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে মাসিক ফটিকছড়ি সংবাদের সম্পাদক আহমদ আলী চৌধুরী সভাপতি ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রতিনিধি মো. সোলাইমান আকাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয় ।

মঙ্গলবার (১৯ মার্চ )উপজেলা সদরে জেলা পরিষদ ডাক বাংলোতে সংগঠনের জরুরি সভা ও ইফতার আয়োজন করা হয়। ইফতার পরবর্তী সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফটিকছড়ির সিনিয়র সাংবাদিক শহিদুল আলম । কার্যকরী কমিটির সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এস এম আক্কাছ (একুশে পত্রিকা), যুগ্ম সম্পাদক আবু মনসুর (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক (দৈনিক কর্ণফুলী, দৈনিক আমাদের অর্থনীতি), অর্থ সম্পাদক আলমগীর নিশান (এশিয়ান টিভি), দপ্তর ও গ্রন্থকার সম্পাদক ওবায়দুল আকবর রুবেল (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাহউদ্দিন জিকু (দৈনিক সাঙ্গু ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সেলিম (বিজয় টিভি), সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক রফিকুল ইসলাম (সাপ্তাহিক স্লোগান)। এ ছাড়া কার্য়করী কমিটির নির্বাহী সদস্য হলেন- ইকবাল হোসেন মঞ্জু (দৈনিক সমকাল), শওকত হোসেন করিম (প্রিয় চট্টগ্রাম), সাইফুল ইসলাম (দৈনিক আলোকিত সকাল,সাম্পান নিউজ), সিরাত মঞ্জুর (বার্তা২৪), কামরুল ইসলাম সবুজ (দৈনিক চট্টগ্রাম পাতা) প্রমুখ। এসময় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ফটিকছড়ি সাংবাদিকদের আধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে এ সংগঠন।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...