শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

মাহমুদুল হাসান জয়ের মহাকাব্যিক ১৩৭ রানের ইনিংসে লড়াইয়ে থাকলো বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

কোন বিশেষনই যথেষ্ট নয় দক্ষিণ আফ্রিকার ডারবানের কিংসমিডে খেলা বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয়ের মহাকাব্যিক ১৩৭ রানের ইনিংসটির জন্য।ওপেন করতে নেমে ৪৩২ মিনিট উইকেটে থেকে চান্সলেস ইনিংস খেলে দশম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে নিজের ব্যক্তিগত অর্জনের সাথে দলকেও ব্যাটিং বিপর্যয়ের হাত থেকে টেনে তুলে তৃতীয় দিনের শেষে লড়াইয়ে রেখেছেন।যদিও প্রথম ইনিংসে ৬৯ রানে পিছিয়ে থেকেই থামতে হয়েছে বাংলাদেশকে। আর দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৪ ওভারে বিনা উইকেটে ৬ রান তুলে ৭৫ রানের লিড নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।তবুও এখনো ভালো ভাবেই ম্যাচে আছে বাংলাদেশ। আগামীকাল চতুর্থ দিনে প্রতিপক্ষকে অল্পতেই গুটিয়ে দিতে পারলে এই টেস্ট জেতার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায়না।অথচ বাংলাদেশী ব্যাটসম্যানদের ব্যর্থতায় আজই হয়তো জয়ী দল হিসেবে দক্ষিণ আফ্রিকাকে চিন্হিত করে দেওয়া যেতো যদিনা মাহমুদুল হাসান জয় এমন ধ্রুপদী একটি ইনিংস না খেলতেন।বলার অপেক্ষা রাখেনা, আগামীকাল বাংলাদেশী বোলাররা উজ্জীবিত হয়েই নামবেন। পুরো দেশ এখন সেই আশাতেই বুক বেঁধে আছে। সংক্ষিপ্ত স্কোরঃ- দক্ষিণ আফ্রিকা ৩৬৭ ও ৬/০, বাংলাদেশ ১ ম ইনিংস ২৯৮। জয় ১৩৭,লিটন ৪১, মিরাজ ২৯. হারমার ৪ ও উইলিয়ামস ৩ উইকেট।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...