শনিবার, ৩ অক্টোবর ২০২৬

বঙ্গবন্ধুর স্বপ্ন ও কর্মকে পুঁজি করেই সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে দেশ : আজাদী সম্পাদক

- Advertisement -
Single page 1st Paragraph

একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ও কর্মকে পুঁজি করেই বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। জাতির পিতাকে হত্যা করলেও ঘাতকরা তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর আদর্শে নতুন প্রজন্মকে বাস্তবসম্মত স্বপ্নে অভ্যস্ত করতে হবে বলেও তিনি গুরুত্বারোপ করেন।

(১৭ মার্চ) রবিবার দুপুরে জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিটিভি চট্টগ্রাম আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এম এ মালেক এ কথা বলেন।

তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর প্রায় ৫৫ বছর পাঁচ মাসের ক্ষুদ্র আয়ুষ্কালের মধ্যে ছেলেবেলার ১৮ বছর বাদ দিয়ে বাকী ৩৭ বছরের জীবনের ১৩ বছরই জেল খেটেছেন। এক কথায় তিনি জীবনের সবটুকু দিয়ে গেছেন বাঙালি জাতির জন্য।

বিটিভি চট্টগ্রাম মহাব্যবস্থাপক নূর আনোয়ার হোসেন রনজু’র সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিটিভি চট্টগ্রামের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে নূর আনোয়ার হোসেন রনজু বলেন, জাতির পিতা আজ বেঁচে থাকলে অনেক আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতো। তবে তিনি যে মন্ত্র দিয়ে গেছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই মন্ত্র উন্নয়নের বাহক হিসেবে কাজ করছে।

আমরা মনে করি, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখনো দেশকে নিয়ে জাতির পিতা এবং প্রধানমন্ত্রীর ভাবনা ও নির্দেশনা কাজে লাগিয়ে বাংলাদেশকে আদর্শিক রাষ্ট্রে পরিণত করা সম্ভব।

এর আগে দিনের শুরুতে কর্মকর্তা–কর্মচারীদের নিয়ে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা অর্পণ করেন বিটিভি চট্টগ্রামের মহাব্যবস্থাপক নূর আনোয়ার হোসেন রনজু।

এই বিভাগের সব খবর

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ...

উৎপাদনশীলতা বাড়াতে ভোক্তার চাহিদা বুঝে প্রস্তুতি নিতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, উৎপাদনশীলতা বাড়াতে গবেষণা ও উদ্ভাবনের পাশাপাশি ভোক্তার পরিবর্তিত চাহিদা বুঝে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। বিশ্ববাজারে...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৭৬

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩৭৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদন...

সর্বশেষ

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক...

উৎপাদনশীলতা বাড়াতে ভোক্তার চাহিদা বুঝে প্রস্তুতি নিতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন,...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৭৬

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান ও...

ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অভিযান...

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...