সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে ঝুঁকি নিয়ে শিক্ষার্থী ও পথচারিদের সড়ক পারাপার

- Advertisement -
Single page 1st Paragraph

 মোহাম্মদ রফিকুল ইসলাম,ফটিকছড়ি

ফটিকছড়ির বিভিন্ন সড়কের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে ফুট ওভারব্রিজ এবং গতিরোধক কোনো ব্যবস্থা না থাকায় শিক্ষার্থী ও পথচারিরা ঝূঁকি নিয়ে পারাপার করছে। এসব সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে। এতে করে প্রতিনিয়তই স্কুল শিক্ষার্থীরা মৃত্যু ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছে পথচারি ও শিক্ষার্থীরা। বিশেষ করে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশে ফটিকছড়ি ধুরুং খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয় সামনে,বিবিরহাট স্টেশন,নাজিরহাট ঝংকার মোড়,নাজিরহাট- নানুপুর সড়কের মাদ্রাসা-এ- গাউছুল মাইজভাণ্ডারী ও উম্মুল আশেকীন মনওয়ারা বেগম হেফজখানা ও এতিমখানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জন গুরুত্বপূর্ন স্থান এলাকায় ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছে শিক্ষার্থীসহ পথচারীরা। পারাপারে বিভিন্ন সময় দুর্ঘটনাও সংঘটিত হয়। এমতবস্থায় শিক্ষার্থীদের স্কুল পাঠিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় থাকেন অভিভাবকরা। বৃহত্তর চট্টগ্রামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক চট্টগ্রাম -খাগড়াছড়ি সড়কটি। ফটিকছড়ি পৌরসভা ৭ নং ওয়ার্ড এলাকায় আনন্দ কমিউনিটি সেন্টারের পাশে ঐতিহ্যবাহী ধুরুং খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের পাশে রয়েছে আরও দুটি স্কুল। একটি কেজি স্কুল অপরটি ধুরুং জুবিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই ৩ স্কুলে প্রায় ১ হাজার ৬ শত শিক্ষার্থী রয়েছে।

প্রতিদিন স্কুল ছুটি হলে শত শত শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে চট্টগ্রাম -খাগড়াছড়ি মহাসড়কটি পার হতে হয়। অভিভাবকরা বলছেন, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কটি প্রশস্ত করণের মাধ্যেম উন্নীত হলেও সড়কের স্কুলের এ অংশ কোনো ফুট ওভারব্রিজ নেই। এমনকি সড়কটির এ অংশে কোথাও গতিরোধক কোনো ব্যবস্থা না থাকায় বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে। এতে করে প্রতিনিয়তই স্কুল শিক্ষার্থীরা মৃত্যু ঝুঁকি নিয়ে সড়ক পার হয়ে স্কুলে যাচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কটি অত্যন্ত ব্যস্ত একটি সড়ক। স্কুল ছুটি হলেই শত শত শিক্ষার্থী সড়কটি পারাপারের জন্য  সুযোগের অপেক্ষায় থাকে। অনেক শিক্ষার্থী আবার জীবনের ঝুঁকি নিয়ে অতি উৎসাহী হয়ে সড়কটি পার হতে ব্যস্ত। কিছু কিছু শিক্ষার্থীর অভিভাবক তাদের ছেলে মেয়ের হাত ধরে সড়কটির পার করাতে দেখা যায়। স্কুল কর্তৃপক্ষ হতে একজন দপ্তরী নুরুল আবছার ও একজন মেয়ে আয়া রীতা রাণী লাল পতাকা হাতে নিয়ে দ্রুতগতির গাড়ি থামানোর চেষ্টা করে যাচ্ছেন। অনেক চালক গাড়ি থামালেও বেশিরভাগই গাড়ি না থামিয়ে চলে যায়। স্কুল শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, ফুট ওভারব্রিজ না থাকায় অনেক ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হয়। অনেকে সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। মহাসড়কটির শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। তাই কোনো শিক্ষার্থীর প্রাণ ঝরার আগেই ফুট ওভারব্রিজ নির্মাণ করা জরুরি। ইয়াছমিন আক্তার নামে আরেক শিক্ষার্থী বলেন, দুর্ঘটনা রোধে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের এ অংশে একটি ফুট ওভারব্রিজ থাকলে যাতায়াতে সুবিধা হত। স্কুলের সামনে সড়কটির কোনো অংশেই গতিরোধক না থাকায় বেপারোয়া গতিতে গাড়ি চলাচল করে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে সড়কটি পারাপার করতে হচ্ছে।

তাই কোনো শিক্ষার্থীর প্রাণ ঝরার আগেই ফুট ওভারব্রিজ নির্মাণ করা জরুরি। ধুরুং জুবিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম দিদারুল আলম চৌধুরী বলেন- এ এলাকায় অনেকগুলো ঘটনা ঘটেছে। ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত শিক্ষার্থীদের রাস্তা পারাপার হতে হয়। আমরা এর আগে উপজেলা সমন্বয় সভায় বিষয়টি জানিয়েছি। এরপর গতিরোধক (স্পীড ব্রেকার) হওয়ার বিল পাসের ১বছর হলেও প্রয়োজনীয় কোন ব্যবস্থা নেয়া হয়নি।  পেড্রোলো খুলশী লায়ন্স কিন্ডারগার্টেন এর শিক্ষিকা উম্মে সালমা বলেন- স্কুলের ভিতরের দায়িত্ব আমাদের। বাইরে থেকে যে যার মত আসে এবং নিয়ে যায়। তারপরেও আয়া দপ্তরিরা অনেক সময় সহযোগিতা করে। ধুরুং খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এম এ বারেক বলেন- বিষয়টি আমরা স্ব স্ব দপ্তরে লিখিত ভাবে জানিয়েছিলাম। শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়। আমরা চাই এখানে একটা স্পীড ব্রেকার অথবা ফুড ওভার ব্রীজ হলে বেশি ভাল হয়। মাদ্রাসা এ গাউছুল আজম মাইজভাণ্ডারীর পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন,আমাদের মাদ্রাসা সামনের সড়কে গতিরোধক ব্যবস্থা বা ফুট ওভার ব্রীজ নির্মানের জন্য মাননীয় সাংসদকে অবগত করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী বলেন- এ কাজটি করার দায়িত্ব সড়ক ও জনপদ বিভাগের। আমরা সওজ বিভাগকে বিষয়টি অবগত করবো। জানতে চাইলে চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন- এ ব্যাপারে আমরা এর আগে কোন আবেদন বা কেউ আমাদের জানায়নি। মহাসড়কে স্পীড ব্রেকার দেয়াটা আসলে অপরাধ। তবে যদি এ বিষয়ে কোন আবেদন বা দাবিদাওয়া পায় তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ফুড ওভার ব্রীজ নির্মাণের কথা বলা যাবে।

সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি জানান,সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে যেখানে প্রয়োজন গতিরোধক ব্যবস্থা বা ফুট ওভার ব্রীজ নির্মাণের জন্য।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...