রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

জীবনের নিরাপত্তা চেয়ে রিকশা চালক আলী হোসেইনের সংবাদ সম্মেলন

- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়ি প্রতিনিধি

জীবনের নিরাপত্তা চেয়ে হারুন গং এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন রিকশা চালক আলী হোসেইন। ১৫ মার্চ ফটিকছড়ি সদরস্থ একটি রেষ্টুরেন্টে আয়োজীত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারায়নহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডেরর চাঁদপুর টিলাপাড়ার মৃত আলী নওয়াবজানের পুত্র আমি মোহাম্মদ আলী হোসেন।

তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহের জন্য চট্টগ্রাম শহরে রিকশা চালাই। রিকশা চালিয়ে আমি আমার ৪ সন্তানকে ডিগ্রি পাস করিয়েছি। বর্তমানে আমার এক ছেলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমার পার্শ্ববর্তী বাসিন্দা মৃত দেলা মিয়ার পুত্র হারুন গং দীর্ঘদিন ধরে আমাকে মানষিক এবং শারিরীক ভাবে নির্যাতন করে যাচ্ছে। সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারী আমার বসত ঘরের উত্তর পাশে নিজ পুকুরে গোসল করার জন্য যায়।গোসল শেষে কাপড় পরিধান করার সময় হারুন গং পূর্ব পরিকল্পিত ভাবে দা, চুরি, লাঠিসোটা নিয়ে বেআইনীভাবে আমার পুকুরের সীমানায় অনধিকার অনুপ্রবেশ করে অতর্কিতভাবে আমাকে অশ্লীল ভাষায় গালমন্দ করে মারধর করার চেষ্টা করলে আমি প্রাণ রক্ষার জন্য দৌঁড়ে পার্শ্ববর্তী মোঃ হাসেমের বাড়িতে আশ্রয় গ্রহণ করি। অতঃপর মো: হারুন টানাহেচড়া করে আমাকে হাশেমের ঘর হতে বের করে এনে নির্যাতন চালয়। পাহাড়ী জঙ্গলে হত্যার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় আমার শোর চিৎকারে এলাকাবাসী সহ অন্যান্য লোকজন এগিয়ে আসলে তারা জঙ্গলে নিয়ে যেতে ব্যর্থ হয়ে অতপর আসামীগণ আমাকে গাছের সাথে প্রকাশ্যে রশি দিয়ে বেধে রাখেন। এলাকাবাসীর চিৎকারে আমার কন্যা রুমা আকতার আমার এই করুন দশা দেখে জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে ভুজপুর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমাকে উদ্ধার করে। আসামীগণ আমাকে ও আমার পরিবারকে প্রাণ নাশের হুমকি ধমকি দিয়ে পালিয়ে যায়। অতপর আমি ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেতে গিয়ে চিকিৎসা গ্রহণ করি। উল্লেখিত ঘটনার পরদিন (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় মো: হারুন এবং তার ছেলে মো: ওসমান আমার বসত ভিটায় এসে চট্টগ্রামে চলমান মিছ মামলা ৯৮৭/১৬ সংক্রান্তে নানাবিদ কারণে হারুণ গং আমার কাছ থেকে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তারা এ চাঁদা না পেয়ে হিংস্র ও বেপরোয়া হয়ে উঠে।

হারুন গং আমাকে এই মর্মে হুমকী প্রদান করে যে, উপরোক্ত ঘটনাবলী নিয়ে বেশি বাড়াবাড়ি করবি না। কোন আইন আদালতের আশ্রয় নিবি না, বেশি বাড়াবাড়ি করলে কিংবা আইন আদালতের আশ্রয় নিলে শেষ বয়সে তোকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করব এবং জানে মেরে ফেলব ইত্যাদি। আমি ও আমার পরিবারকে ধারাবাহিকভাবে হারুণ গং হুমকী ধমকি দিয়ে যাচ্ছেন। হারুন গং এর এমন হুমকী ধমকীর দরুন আমি ও আমার পরিবার চরম ভয় ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছি। আমি ও আমার পরিবারের নিরাপত্তা চেয়ে আজকের এ সংবাদ সম্মেলন। আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে উল্লেখিত ঘটনার বিচার চাই এবং আমার পরিবারের নিরাপত্তা চাই।

উল্লেখ্য, উল্লেখিত ঘটনার পর চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে আমি ইতিমধ্যে মামলা দায়ের করেছি। যাহার মামলা নং ৭৩/২০২৪ইং। সংবাদ সম্মেলনে মায়া রানি মজুমদার নামের এক বৃদ্ধাও হারুন গং এর বিরুদ্ধে জমি জবর দখলের অভিযোগ তুলেন। সম্মেলনে জানান তারা আরো জানান, হারুন গং এলাকায় মাটি কাটা, বালি পাচার সহ বিভিন্ন অবৈধ কাজের সাথে জড়িত এবং হারুন গং উক্ত এলাকার আরো বিভিন্ন জনকে নির্যাতন করেছে। তার ভয়ে কেউ কিছু বলেনা।

এই বিভাগের সব খবর

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার...

সর্বশেষ

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...