রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার নিবাসী ছাত্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ এবং হেফজ সম্পন্নকারী ছাত্রদের দস্তারে ফজিলত প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ ফটিকছড়ি উপজেলার রোসাংগীরি ইউনিয়নের আজিমনগরস্থ আবাসিক ভবনের হল রুমে আয়োজীত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি। প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সহ-সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সুপার আনোয়ার হোসেনের সঞ্চালানায় স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ ফরিদ উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র এ কে জাহেদ চৌধুরী, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ইসমাঈল হোসেন, রোসাংগীরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব আল ছালেহীন,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সৈয়দ মোহাম্মদ বাকের,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য বখতেয়ার সাঈদ ইরান,রোসাংগরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সফিউল আলম,কাউন্সিলর মোহাম্মদ সোলাইমান,ইউপি সদস্য মোহম্মদ তৌহিদুল আলম,ইউপি সদস্য আশরাফুজ্জামান বাবু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এস জেড এইচ এম ট্রাস্টের সন্মানিত সচিব এ ওয়াই এমডি জাফর, পরিচালনা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান বাবুল, সদস্য শওকত হোসাইন, সৈয়দ মোরশেদুল আমিন, মাকসেদুর রহমান চৌধুরী হাসনু, বটন কুমার দে, শিক্ষক রবিউল হোসেন, শাফায়াত হোসেন, হাফেজ এমরান হোসেন, আব্দুর রশিদ, রাশেদ আলী আক্কাছ প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আজিজুল ইসলাম সামির। নাতে রাসূল (দ.) ও মাইজভাণ্ডারী গজল পরিবেশন করেন সাজ্জাদ হোসেন ও আহনাফ মোস্তাকিম ফাহিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিশেষ করে এতিম, দুঃস্থদের যে ব্যবস্থাপনায় লালন পালন করা হয় এবং শিক্ষার যে পরিবেশ তা বর্তমান সময়ের জন্য অত্যন্ত বিরল।স্মার্ট বাংলাদেশের স্মার্ট এবং আদর্শ যোগ্য নাগরিক হিসেবে ছাত্রদেকে গড়ে তুলতে এই প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা রাখবে বলে মত ব্যক্ত করেন বক্তাগন। প্রতিষ্ঠানের ৫ জন হেফজ সম্পন্নকারী ছাত্রকে দস্তারে ফজিলত প্রদান করা হয়। দস্তারে ফজিলত প্রদান করেন মাইজভাণ্ডার শাহী জামে মসজিদের সাবেক পেশ ইমাম আলহাজ্ব নুরুল ইসলাম ফোরকানী ও হেফজ বিভাগের প্রধান হাফেজ আবুল কালাম।

এই বিভাগের সব খবর

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার...

সর্বশেষ

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...