রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুর নুর কাশেম একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

জমকালো আয়োজন, কয়েক হাজারো শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতি প্রাণবন্ত করেছে এ অনুষ্ঠানকে। ভাবতেই পারিনি গ্রামের মধ্যে এমন প্রতিষ্ঠান আছে। ভাড়া করা শিল্পী নাই, পেশাদারও নয়, স্কুল শিক্ষার্থীরা তারপরও নিখুঁত পারফর্ম করতে পারে। এককথায় বলি, সহ শিক্ষা কার্যক্রম নিয়ে অনন্য অবস্থানে সৈয়দপুর নুর কাশেম একাডেমি।

৯মার্চ শনিবার সন্ধ্যায় সৈয়দপুর নুর কাশেম একাডেমির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য একথা বলেন পররাষ্ট্রমন্ত্রীর ছোটভাই খালেদ মাহমুদ। তিনি আরও বলেন, জীবনের সাথে সংস্কৃতির সম্পর্ক অবিচ্ছেদ্য। জীবনযাপনের পদ্ধতি থেকেই সংস্কৃতির উদ্ভব হয়। এসময় তিনি এ প্রতিষ্ঠানের যাবতীয় কর্মে ড. হাছান মাহমুদ এমপি’র পক্ষ থেকে যাবতীয় সহযোগীতার আশ্বাস দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের নির্বাহী কমিটির সভাপতি সৈয়দা দিলয়ারা কাশেম। স্কুলের প্রধান শিক্ষক সেকান্দর আলম বাবরের সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. নুরুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষান, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক মো. জাহেদুল হক, পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দীন, আমুচিয়া ইউপি চেয়ারম্যান কাজল দে, শ্রীপুর-খরণদ্বীপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, চরণদ্বীপ ইউপি চেয়ারম্যান মো. শামসুল আলম, কধুরখীল ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু, শেখ মো. সালাউদ্দিন, কৃষকনেতা মোজাম্মেল হক বকুল, যুবনেতা শাহাদাত হোসেন, শাহাদাত পারভেজ মিথুন, শিক্ষক আইয়ুব হোছাইন প্রমুখ। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে আলোচনা সভা। পুরো অনুষ্ঠানটিতে স্কুল শিক্ষার্থীরা নৃত্যে, গানে, নাটিকা, কৌতুকে মাতিয়ে রাখে। ৮ঘন্টার এ অনুষ্ঠানে শিক্ষকরাও কম যাইনি। ইঞ্জিনিয়ার খলিলুর রহমান, মো. ফজলুল কবির, ফুলু বিশ্বাস মিত্র, শওকত হোসেন, সেজুয়ান হোসেনের গান ও কৌতুক দর্শকরা দারুণ উপভোগ করেন।

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...