শনিবার, ২৭ জুন ২০২৬

বইবন্ধুর বই বিনিময় উৎসব শুরু

বই পড়ে কেউ দেউলিয়া হয়না। তবে কিনতে কিনতে আপনি দেউলিয়া হতেই পারেন। তবে মজার ব্যাপার হল কি, বই কিনতে এখন টাকা লাগেনা। শুনে অবাক হচ্ছেন কি? হ্যাঁ! বইকে সহজলভ্য করে সবার হাতের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বইবন্ধু।
বইবন্ধু নামটার বিশেষত্ব বেশ আলাদা। বই আমাদের পরমবন্ধু। আর তাই  দু’য়ের মিশেলে বইবন্ধুর যাত্রা শুরু। ২০১৮ সালে একদল তরুণ মিলে উদ্যোগ নেয় তারা বইকে মানুষের দ্বারেদ্বারে পৌঁছে দিবে। এরই লক্ষ্যে বোশ কিছু পরিকল্পনা নিয়ে আগাতে থাকে তারা। সেখান থেকেই বাস পাঠাগারের কার্যক্রমে হাত দেওয়া। চারপাশে ছুটোছুটি, নানা কাঠ-খড় পুড়িয়ে অবশেষে বইবন্ধুর গণপরিবহন পাঠাগারের যাত্রা শুরু হয়।
ধীরে ধীরে গণপরিবহন পাঠাগারটির গ্রহনযোগ্যতা সকলের কাছে বৃদ্ধি পেতে থাকে। এরপর হাসপাতাল পাঠাগার, তৃতীয় লিঙ্গদের জন্য পাঠাগার, সেলুন পাঠাগার হিসেবে “নরসুন্দর পাঠাগার”, বীচ পাঠাগার, বইবন্ধু টু আওয়ার্স লাইব্রেরি, দুই টাকার বুক কাউন্টার, স্ব-শিক্ষার পাঠশালাসহ নানা কার্যক্রম নিয়ে আগাতে থাকে বইবন্ধু।
২০২১ সালের ২৬শে ফেব্রুয়ারি ঢাকার রবীন্দ্র সরোবরের পাশে ছোট পরিসরে বইবন্ধু পরীক্ষামূলকভাবে বই বিনিময় উৎসব করে। এতে ব্যাপক সাড়া জাগে বইপ্রেমী মহলে। একই বছরে নানা জটিলতায় চট্টগ্রাম পর্ব পিছিয়ে অনুষ্ঠিত  হয় অক্টোবরে। করোনা পরবর্তী সময়ে সিআরবির মত জায়গায় বই বিনিময় উৎসব করাটা বেশ চ্যালেঞ্জ ছিলো বৈকি। তবে সব ছাড়িয়ে বইবন্ধু আবারও ঢাকা,চট্টগ্রামে পরবর্তীতেও প্রোগ্রাম করে। এবার তৃতীয়বারের মত বই বিনিময় উৎসব আয়োজিত হচ্ছে চট্টগ্রামে। সবমিলিয়ে পঞ্চম বারের মত আয়োজিত হচ্ছে এই উৎসব৷
এবারের আলাদা বিশেষত্ব হচ্ছে। বই বিনিময় উৎসব এবার বড় পরিসরে দু’দিন ব্যাপী আয়োজিত হচ্ছে। প্রতিবারের মতো এবারও শত প্রতিকূলতা পেরিয়ে মাঠে গড়িয়েছে বই বিনিময় উৎসব। এবারের আয়োজন আরো বড় পরিসরে হয়েছে। এবারের উৎসবটি  JCI Dhaka Aspirants ও বইবন্ধুর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। এবং সার্বিক সহযোগিতায় ছিল বঙ্গবন্ধু ফাউন্ডেশন।
শনিবার  দু’দিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন: প্রধান অতিথি ছিলেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল
এডভোকেট এ,কে,এম দাউদুর রহমান মিনা।বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া,জেসিআই বাংলাদেশ এর প্রেসিডেন্ট ইমরান কাদির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যারিস্টার এস এম আবিদ ঊর রহমান।এবং আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার রাফায়েলুর রহমান মেহেদী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাহ উদ্দিন,মোহাম্মদ তৌহিদ হোসেন,প্রকাশক ও শিক্ষক গোফরান উদ্দিন  টিটু,
দুর্মূল্যের বাজারে চড়া দামে বই কেনা অনেকের জন্যই দুঃস্বপ্ন। আর তাদের পাশে শুভেচ্ছাদূত হয়ে বই বিনিময় উৎসব এসেছে। বইপ্রেমীদের এই মিলনমেলা স্বতঃস্ফূর্তভাবে আয়োজিত হচ্ছে সিআরবি শিরীষ তলায়। লেখক-পাঠকসহ নানা গুণীজনের সমাগমে প্রথমদিন বেশ ভালোই কেটেছে। সারাদিন ব্যাপী এই কর্মযজ্ঞে পরিশ্রম করে গেছেন বইবন্ধুর শতাধিক সদস্য। উৎসবের প্রথম দিনে প্রায় ৭ হাজার বই বিনিময় হয়েছে। উৎসবে আগত বইপ্রেমীরা সন্তোষ প্রকাশ করেছেন। এবং আগামীকালের জন্য আরো বিপুল উপস্থিতির জন্য তারা নিজেরাই কাজ করবেন বলে জানিয়েছেন।
সবার আন্তরিকতা উদ্দীপনা ও পরিশ্রমে প্রথমদিনের মতো শেষ হয়েছে বইবন্ধু বই বিনিময় উৎসব। আজ ১০মার্চ বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব চলবে।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...