সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে ৭৭ প্রার্থীর মধ্যে কারা পড়তে যাচ্ছেন জয়ের মালা

- Advertisement -
Single page 1st Paragraph

আগামীকাল ৯ মার্চ ফটিকছড়িতে দুই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।নির্বাচনে লড়ছেন ৭৭ প্রার্থী। নানুপুরে ইউনিয়নে চেয়ারম্যন প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আজম মোটরসাইকেল প্রতীক, মোহাম্মদ নুরুন্নবী রোশন আনারস প্রতীক, মো: রেজাউল ইসলাম রুবেল টেলিফোন প্রতীক এবং সৈয়দ বদরুদ্দোজা অটোরিকশয়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। এছাড়া সাধারণ পদে ৩১, সংরক্ষিত পদে ৮ জনসহ মোট ৪৩ জন প্রতিদ্বন্ধীতা করছেন। অন্যদিকে, খিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো: সোহরাব হোসেন আনারস প্রতীক, মোহাম্মদ শহিদুল আলম অটোরিকশা প্রতীক এবং মোহাম্মদ হাসান পেয়েছ ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।

সাধারণ সদস্য পদে ২৩, সংরক্ষিত সদস্য পদে ৮ জনসহ মোট ৩৪ জন প্রার্থী লড়ছেন। নানুপুরে মোট ভোটার ২২ হাজার ৫শত ১৪জন ভোটার ভোট প্রয়োগ করবেন। এতে পুরুষ ভোটার ১১হাজার ৬শত ৬৫জন, মহিলা ভোটার ১০হাজার ৮শত ৪৯জন। এছাড়া খিরাম ইউনিয়নে ৮হাজার ৯শত ৫৫ জন ভোটার ভোট প্রয়োগ করবেন। এতে পুরুষ ভোটার ৪হাজার ৭শত ১জন, মহিলা ভোটার ৪হাজার ২শত ৫৪জন। নানুপুরে ৯টি ভোট কেন্দ্রের ১৭টি অস্থায়ীসহ ৫৭টি বুথে এবং খিরামে ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্রের ৫টি অস্থায়ীসহ ২৪টি বুথে সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ৮ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকছে ১ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন র্যাব।

তাছাড়া প্রতি কেন্দ্রে অস্ত্রধারী ৫জন পুলিশ, ২জন অস্ত্রধারী আনসারসহ ১৭ জন দায়িত্ব পালন করবে। নানুপুরে ৪টি ও খিরামে ২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অরুণ উদয় ত্রিপুরা বলেন-অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আগামীকাল ৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখন অপেক্ষার পালা ৭৭ প্রার্থীর মাধ্যে চেয়ারম্যন পদে,সাধারন সদস্য পদে ও সংরক্ষিত মহিলা সদস্য পদে কারা জয়ের মালা পড়তে যাচ্ছেন।

এই বিভাগের সব খবর

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের শিকার হয়ে অঞ্জন দাস (৪৫) নামের এক নিঃসন্তান গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। দীর্ঘ ৯ দিন...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম...

শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করতে চায় কোরিয়া

কোরিয়ান অর্থায়নে বাংলাদেশের শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিকে স্মার্ট ও গ্রিন হিসেবে গড়ে তুলতে দক্ষ জনবল তৈরিতে সহায়তা করতে চায় কোরিয়া ইন্টারন্যাশনাল কো–অপারেশন এজেন্সি (কোইকা)। সংস্থাটির একটি...

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...

শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করতে চায় কোরিয়া

কোরিয়ান অর্থায়নে বাংলাদেশের শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিকে স্মার্ট ও গ্রিন...

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...