রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে ফের অগ্নিকান্ড ; ৫ দোকান পুড়ে ছাই

- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার বাণিজ্যিক গুরুত্বপূর্ণ স্থান নোয়াপাড়া পথেরহাটের পশ্চিম প্রান্তে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই সময় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কালুরঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. বাহার উদ্দিন বলেন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪০ মিনিটের মধ্যে আগুন পুরাপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান ও অগ্নিকাণ্ডের সূত্রপাতে সঠিক তথ্য তদন্ত সাপেক্ষে জানা যাবে। অগ্নিকান্ডে মো. বাহাদুরের মালিকানাধীন ফার্নিসারের দোকান, মো. লোকমানের ওয়ার্কশপ,মো. নাছের ভাতঘর, মো. সজিবের নারকেলের গুদামঘর পুড়ে ছাই হয়ে যায়। মো. সজিব বলেন, বৃহস্পতিবার রাতে সাড়ে চার হাজার নারকেল গুদামে আনা হয়েছে। সব শেষ হয়ে গেছে। মো. বাহাদুর বলেন, ১০-১২ লাখ টাকার ফার্নিচার পুড়ে শেষ হয়ে গেছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোররাতে উপজেলার রমজান আলী হাটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে রাউজানের ঐতিহ্যবাহী শ্যামা মিষ্টি বিতানসহ ৮ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনার পরের দিন ফের উপজেলার পথেরহাটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...