রবিবার, ৪ অক্টোবর ২০২৬

ওয়েল পার্কের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় সৈয়দ সিরাজুল ইসলাম সিআইপি

মানুষের কল্যাণের কথা মাথায় রেখে ব্যবসা পরিচালনা করে ওয়েল গ্রুপ

- Advertisement -
Single page 1st Paragraph

আজ ৭মার্চ ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান হোটেল ওয়েল পার্ক রেসিডেন্সের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়। কেক কেটে কর্মসূচীর উদ্বোধন করেন ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম সিআইপি।

এ উপলক্ষে হোটেল ওয়েল পার্ক রেসিডেন্স এর সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি জাতিগত কল্যানের চিন্তা মাথায় রেখে ব্যবসায় পরিচালনা করে আসছে ওয়েল গ্রুপ। ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক বৈচিত্রের দিক থেকে চট্টগ্রাম এশিয়ার গুরুত্বপূর্ণ একটি শহর। গোটা দেশের অর্থনীতির চালিকাশক্তি হল চট্টগ্রাম বন্দর। বাণিজ্যিক গুরুত্ব সম্পন্ন ও পর্যটন সম্ভাবনার চট্টগ্রামের একসময় বদনাম ছিল এখানে পর্যটকদের জন্য ভালমানের থাকার হোটেল ও ভাল মানের খাবারের অপর্যাপ্ততা। এ বদনাম ঘোচাতে ওয়েল গ্রুপ পরিচালিত হোটেল ওয়েল পার্ক ও ওয়েল ফুড অনন্য ভূমিকা রেখেছে। এতে কর্মকর্তা কর্মচারীদের ভূমিকা অনস্বীকার্য। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে বিশ্ব বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছেন। এজন্য চট্টগ্রামকে সকল সুবিধা সম্পন্ন স্মার্ট শহরে পরিনত করতে হবে। স্মার্ট চট্টগ্রামের স্বপ্ন যাত্রায় অগ্রণী ভূমিকা রাখবে ওয়েল গ্রুপ। সভা শেষে গান, কৌতুক ও নৃত্য পরিবেশন করা হয়।

ওয়েল পার্কের জেনারেল ম্যানেজার এম এ মনছুর এর সভাপতিত্বে ও আবু কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন মামুন আল রশীদ, রানা কুমার মজুমদার, মেজবাহ উদ্দিন, রেজুয়ানুল ইসলাম, মোরশেদ উল আলম, আব্দুল মাবুদ, তানজির আমীর, বিশ্বনাথ দাস, আলী নওশাদ পারভেজ, সিরাজুল হক পারভেজ, জিয়া উদ্দিন, মো. আরিফ প্রমুখ।

এই বিভাগের সব খবর

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেছেন,...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর কল্যাণ নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) যৌথভাবে...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রায়ের পর সাজা পরোয়ানাভুক্ত এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে...

সর্বশেষ

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও...

যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প

ইউরোপের কয়েকটি দেশ তাদের মজুত থেকে ডিজেল ছাড়ার সিদ্ধান্ত...

চট্টগ্রাম বন্দর থেকে রাসায়নিকের ৯টি কন্টেইনার ধ্বংসের জন্য যাচ্ছে নারায়ণগঞ্জে

দুই দশকের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বন্দর থেকে মেয়াদোত্তীর্ণ...

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটিয়া...