রবিবার, ৪ অক্টোবর ২০২৬

এম এ আজিজ স্টেডিয়ামে জয় বাংলা কনসার্ট কাল, মানতে হবে যেসব নির্দেশনা

- Advertisement -
Single page 1st Paragraph

আগামীকাল (৭ মার্চ) নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘জয় বাংলা কনসার্ট’। এ উপলক্ষে সিএমপির ট্রাফিক–দক্ষিণ বিভাগ বিশেষ ট্রাফিক পুলিশি ব্যবস্থা গ্রহণ করেছে এবং পাঁচটি নির্দেশনা অনুসরণ করতে সর্বসাধারণকে অনুরোধ করেছে। সিএমপি সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

পাঁচ নির্দেশনা হচ্ছে–স্টেডিয়ামের মূল গেট থেকে ভেতরে জিমনেসিয়ামের দিকে যানবাহন চলাচল বন্ধ থাকবে। দর্শকরা পায়ে হেঁটে প্রবেশ করবেন। ব্যক্তিগত গাড়িতে আগত দর্শকরা স্টেডিয়ামের যে কোন প্রবেশ গেটের নিকটস্থ রাস্তা ড্রপিং পয়েন্ট হিসেবে ব্যবহার করে গাড়ি নির্দিষ্ট পার্কিংয়ে প্রেরণ করবেন। বিশেষ ও গুরুত্বপূর্ণ অতিথিদের গাড়ি এবং বিশেষ স্টিকারযুক্ত গাড়িসমূহ জিমনেসিয়ামের দক্ষিণ পার্শ্বস্ত ভিআইপি গেট দিয়ে প্রবেশ করে অতিথি নামানোর পর জিমনেসিয়াম মাঠে পার্কিং করবে। স্টেইজ পারফর্মেন্সে অংশগ্রণকারী সকল আর্টিস্ট, কলা–কুশলী ও আমন্ত্রিত ব্যান্ড সমূহের সদস্যদের পরিবহণকারী গাড়িসমূহ স্টেইজের পিছনে মহানগর ক্রীড়া সংস্থা ও বিদ্যুৎ অফিস সংলগ্ন গেইট ড্রপিং পয়েন্ট হিসেবে ব্যবহার করে অফিসার্স ক্লাব ও ক্লাবের পার্শ্ববর্তী গলিতে পার্কিং করবে। অন্যান্য দর্শক, অতিথি ও সরকারি–বেসরকারি দপ্তরসমূহের গাড়ি এবং মিডিয়ার গাড়িসমূহ নিজ নিজ সুবিধা অনুযায়ী প্রবেশ গেট সমূহের সম্মুখস্থ রাস্তা ড্রপিং পয়েন্ট হিসেবে ব্যবহার করে জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠ ও সিআরবি’র ভিতরে পার্কিং করবে। কোন অবস্থাতেই স্টেডিয়ামের চার পাশের কাজির দেউরি, রেডিসন ব্লু, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, নেভাল অ্যাভিনিউ সড়কে মোটর সাইকেল, কার, জিপ, মাইক্রোবাস কিংবা অন্য কোন প্রকার যানবাহন পার্কিং করে রাখা যাবে না। প্রয়োজন সাপেক্ষে রোড ব্যারিয়ার স্থাপনের মাধ্যমে নেভাল অ্যাভিনিউ মোড়, কাজির দেউরি মোড়, সিআরবি সাত রাস্তা মোড় ও ইস্পাহানী মোড়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

এই বিভাগের সব খবর

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেছেন,...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর কল্যাণ নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) যৌথভাবে...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রায়ের পর সাজা পরোয়ানাভুক্ত এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে...

সর্বশেষ

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও...

যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প

ইউরোপের কয়েকটি দেশ তাদের মজুত থেকে ডিজেল ছাড়ার সিদ্ধান্ত...

চট্টগ্রাম বন্দর থেকে রাসায়নিকের ৯টি কন্টেইনার ধ্বংসের জন্য যাচ্ছে নারায়ণগঞ্জে

দুই দশকের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বন্দর থেকে মেয়াদোত্তীর্ণ...

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটিয়া...