শনিবার, ২৭ জুন ২০২৬

এবার দখলমুক্ত হল আগ্রাবাদের ফুটপাত

- Advertisement -
Single page 1st Paragraph

এবার আগ্রাবাদ বাণিজ্যিক এলাকাসহ আশেপাশের জায়গায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা পাঁচ শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এর মধ্যে অসংখ্য স্থায়ী কাঠামোও রয়েছে। এছাড়া ফুটপাতে চলে আসা বিভিন্ন দোকানপাটের বর্ধিত অংশও ভেঙে দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা, স্টেট অফিসার রেজাউল করিম ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। অংশ নেন মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম।

জানা গেছে, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, কমার্স কলেজ রোড, বাদামতলী মোড়, সিজিএস বিল্ডিং এর সামনের রাস্তা, এক্সেস রোড, আগ্রাবাদ শিশুপার্ক রোড এবং মা ও শিশু হাসপাতালের সামনের রাস্তা ও ফুটপাতে অভিযান পরিচালিত হয়।

অভিযানের বিষয়ে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ফুটপাত মানুষের হাঁটার জন্য নির্মাণ করা হয়েছে, ব্যবসার জন্য নয়। ফুটপাতে ব্যবসা করলে মানুষ হাঁটবে কোথায়? তাই মানুষের হাঁটার ফুটপাতে কোনো হকার বসতে দেব না। ফুটপাত দখলমুক্ত করতে আমাদের যে অভিযান শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। একইসঙ্গে উচ্ছেদের পর পুর্নদখল ঠেকাতে মনিটরিং করা হবে।

আবুল হাশেম বলেন, অনেক বড় অভিযান পরিচালিত হয়। বিশেষ করে জাম্বুরি পার্কের রোড থেকে মা ও শিশু হাসপাতালের পুরো সড়কে অবৈধভাবে অসংখ্য স্থায়ী দোকান এবং ঘর–বাড়ি করা হয়। সেগুলো উচ্ছেদ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...