বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সেবা নিশ্চিতে চিকিৎসকদের ঢাকার বাইরে যেতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

সর্বজনীন সেবা নিশ্চিতে তরুণ চিকিৎসকদের ঢাকার বাইরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে বাংলাদেশ নিউরোলজিস্ট সোসাইটি আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীর সুরক্ষার সঙ্গে সঙ্গে আমাকে ডাক্তারের সুরক্ষাও দেখতে হবে। আপনাদের যত সমস্যা আছে আমরা দেখব। তবে একটা অনুরোধ আপনাদের রাখতে হবে, ঢাকার বাইরে যেতে হবে। আজকে সংসদ থেকে শুরু করে যেখানেই যাই, একটাই কথা- ‘মন্ত্রী আমার এলাকার উপজেলায় কোনো ডাক্তার থাকেন না। আমি মনে করি, এটি ঠিক না।

তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা উন্নত করতে পারলে দেশের চিকিৎসাসেবা অনেক দূর এগিয়ে যাবে। এখন আমাদের একটাই স্বপ্ন, চিকিৎসা ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, যেসব চিকিৎসক প্রান্তিক অঞ্চলে কর্মরত থাকবেন, তাদের সুরক্ষা ও অগ্রাধিকার দিয়ে নীতিমালা তৈরি করা হবে। নীতিমালায় কতদিন তিনি প্রান্তিক অঞ্চলে থাকবেন, ট্রেনিং, প্রমোশনসহ কী কী সুযোগ সুবিধা পাবেন, তা উল্লেখ করা হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্যশিক্ষা বিভাগের মহাপরিচালক টিটো মিঞাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিনের শেষ ২৩ ওভারে ৩ উইকেট প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু ঐ সময় দু’টি রান ও...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি শর্তে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ...

কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটক টানতে ব্যতিক্রমী উদ্যোগ

কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সৈকত। এ দীর্ঘতম অবিচ্ছিন্ন ১২০ কিলোমিটার কক্সবাজার সমুদ্র সৈকত, যেখানে প্রতিটি ঢেউ নিয়ে আসে নতুন গল্প, নতুন...

সর্বশেষ

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ...

কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটক টানতে ব্যতিক্রমী উদ্যোগ

কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সৈকত। এ...

সরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতা

সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতা ম্যাগডালেনা অ্যান্ডারসন মঙ্গলবার বলেছেন, গত...

খেজুরে তেল মেখে বিক্রি, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ফলমন্ডিতে খেজুরে তেল মেখে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত...

চট্টগ্রামে বিসিকের চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের প্রাণচাঞ্চল্য

নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আজ দিনব্যাপী ‘বিসিক জব...