রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে দুর্বৃত্তের হামলায় আহত যুবকের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের হামলায় মোহাম্মদ সাদ্দাম (৩৫) নামের আহত যুবক মৃত্যুবরণ করেছেন। সোমবার (৪ মার্চ) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যবক মারা যান। নিহত যুবক একই ইউপির ৮নং ওয়ার্ডস্থ মানিকপুর গ্রামের মনু তালুকদার বাড়ির সিরাজুল ইসলামের পুত্র। এ ঘটনায় নিহতের মা রোকেয়া বেগম বাদী হয়ে গত ৩ মার্চ ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত সাড়ে ১০টায় নিহত সাদ্দামকে ফোন করে অজ্ঞাত ব্যক্তিরা ডেকে নিয়ে যায়। পরে রাত ৩টার দিকে তার শোরগোল চিৎকারের আওয়াজ শোনে বাড়ির পাশে গিয়ে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় তাকে কে বা কারা মেরে ফেলে রেখেছে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর মৃত্যুবরণ করে সে।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মীর মুহাম্মদ নুরুল হুদা বলেন- চিকিৎসাধীন অবস্থায় যুবক সাদ্দাম মারা গেছেন। লাশের ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। মারধরের ঘটনায় ৩ মার্চ থানায় মামলা হয়েছে। আমরা এ বিষয়ে কাজ করছি। নিহত যুবকের বিরুদ্ধের ধর্ষণসহ মোট ৫টি মামলা বিচারাধীন অবস্থায় আছে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার...

সর্বশেষ

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...