রবিবার, ৪ অক্টোবর ২০২৬

চোরাইকৃত স্বর্ণ বি‌ক্রি করে মাইক্রো ক্রয়, গ্রেফতার ১

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে চোরাইকৃত মালামাল বিক্রির টাকা দিয়ে নোহা মাইক্রোবাস ক্রয় করা নুরুল হক বাবু (৩০) নামে চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পু‌লিশ।

এ সময় তার হেফাজতে থাকা একটি মাইক্রোবাস জব্দ করা হয়। সোমবার (৪ মার্চ) থানা সূত্রে নি‌শ্চিত করা হয়, নগরীর বহদ্দারহাট এলাকা থে‌কে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি রাত ১২টা হতে ভোর ৬ টার মধ্যেবর্তী সময়ে অজ্ঞাতনামা চোর/চোরেরা ঘটনাস্থল চান্দগাঁও আবাসিক, বি-ব্লক, রোড নং-১, শাখাওয়াত ভিলা, বাসা নং-৪৯১, ৫ম তলার বাসার জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে।

এ সময় তারা নগদ ২২ লাখ টাকা, ১৯ ভরি স্বর্ণালংকার ও ০১টি আইফোন ১৪ প্রো ম্যাক্স মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

এ মর্মে বাদী মীর মোহাম্মদ সম্রাট বাবর হোছাইনের এজাহারের ভিত্তিতে চান্দগাঁও থানার মামলা নং-৩৫(০২)২৪ রুজু হয়।

মামলা রুজু হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী ও মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মুহাম্মদ আলম খাঁনসহ চান্দগাঁও থানার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত আসামি নুরুল হক বাবুকে গত ২৭ ফেব্রুয়ারি গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করা হয়।

আসামি নুরুল হক বাবুকে পুলিশ রিমান্ডে নেওয়া হলে সে মামলার ঘটনায় চুরি করা টাকা, স্বর্ণালংকার বিক্রয় করে ১টি সাদা রংয়ের নোহা মাইক্রোবাস ক্রয় করেছে বলে স্বীকার করে।

পরবর্তীতে আসামির দেওয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে ২ মার্চ চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাড়ই পাড়া এলাকা হতে আসামির সনাক্তমতে চোরাইকৃত মালামাল বিক্রির টাকায় ক্রয় করা মাইক্রোবাস গাড়ীটি জব্দ করা হয়।

চান্দগাঁও থানার ও‌সি জাহেদুল ক‌বির বলেন, আসামি নুরুল হক বাবু এতদসংক্রান্তে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আসামি একজন প্রখ্যাত সিধেল চোর। তার বিরুদ্ধে চান্দগাঁও থানাসহ মহানগরীর বিভিন্ন থানায় একাধিক সিধেল চুরির মামলা রয়েছে।

এই বিভাগের সব খবর

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেছেন,...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর কল্যাণ নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) যৌথভাবে...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রায়ের পর সাজা পরোয়ানাভুক্ত এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে...

সর্বশেষ

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও...

যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প

ইউরোপের কয়েকটি দেশ তাদের মজুত থেকে ডিজেল ছাড়ার সিদ্ধান্ত...

চট্টগ্রাম বন্দর থেকে রাসায়নিকের ৯টি কন্টেইনার ধ্বংসের জন্য যাচ্ছে নারায়ণগঞ্জে

দুই দশকের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বন্দর থেকে মেয়াদোত্তীর্ণ...

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটিয়া...