বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

লামায় গাড়ি চাপায় পথচারী নিহত, আহত ২ স্কুল ছাত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

মো. নুরুল করিম আরমান, লামা
বান্দরবানের লামা উপজেলায় পৃথক গাড়ি চাপায় এক পথচারী নিহত ও ২ স্কুল ছাত্রী আহত হয়েছেন। উপজেলার আজিজনগর ইউনিয়নের সাত্তার ম্যাচ ফ্যাক্টেরীর গেইট সংলগ্ন আরকান সড়কের উপর সোমবার(১৮জুলাই) সকালে এ দূর্ঘটনা ঘটে। নিহত বদি আলম (৫৫) আজিজনগর ইউনিয়নের রোড়পাড়ার বাসিন্দা আবদুল গনির ছেলে। আহতদের মধ্যে একজনের নাম সাইমা আক্তার। তাৎক্ষনিকভাবে আরেক ছাত্রীর নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের আজিজনগর সাত্তার ম্যাচ ফ্যাক্টেরীর গেইট সংলগ্ন স্থানে সোমবার সকাল সোয়া ১০টার দিকে একটি ট্রাক (ট্রাক নং ১১-০৬১৪) পথচারী বদি আলমকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি। ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত কক্সবাজার জেলার দিকে পালিয়ে যায়। এর ১৫ মিনিট আগে একই স্থানে একটি এ্যাম্বুলেন্স গাড়ি চাম্বী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর দুই ছাত্রীকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হলে এক ছাত্রীকে তুলে নিয়ে লোহাগাড়া উপজেলার দিকে চলে যায় ঘাতক এ্যাম্বুলেন্সটির চালক। দুই ছাত্রী স্কুলে পরীক্ষার অ্যাসাইনমেন্ট খাতা জমা দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে দুর্ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় পরীক্ষার অ্যাসাইনমেন্টের খাতা উদ্ধার করে স্থানীয়রা। ট্রাক চাপায় পথচারী বদি আলম নিহত হওয়ার সত্যতা নিশ্চত করে আজিজনগর ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আলী বলেন, নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে হাইওয়ে পুলিশ।
এদিকে আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. শামীম শেখ বলেন, এ্যাম্বুলেন্স চাপায় দুই স্কুল ছাত্রী আহত হওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে

এই বিভাগের সব খবর

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি প্রসূতি ও নবজাতক সেবা চালু করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার গর্ভবতী নারী ও নবজাতকদের জরুরি স্বাস্থ্যসেবা...

সিডিএ’র ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ

চট্টগ্রামের ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে জাপানি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা আনার বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সঙ্গে আলোচনা করেছে নিউভিশন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আজ...

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী

ইরানের বিরুদ্ধে ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রে এখন গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ইন্সপেক্টর জেনারেল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে...

সর্বশেষ

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি...

সিডিএ’র ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ

চট্টগ্রামের ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে জাপানি বিনিয়োগ ও প্রযুক্তিগত...

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী

ইরানের বিরুদ্ধে ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে...

এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জ্যোতির

আসন্ন এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত...

সিএমপির ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা সমাধানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের...