বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মানুষ এখন পুলিশকে বন্ধু হিসেবে দেখে:প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগ সরকারে এসেই জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিয়েছে। মানুষ এখন পুলিশকে বন্ধু হিসেবে দেখে। তাই সাধারণ মানুষকে আপনজন হিসেবে বিবেচনা করে দায়িত্ব পালন করেতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সপ্তাহ উপলক্ষে নিজ কার্যালয়ে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে নিকট অতীতে হওয়া বিভিন্ন সহিংসতায় হওয়া মামলাগুলো তদন্ত দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। প্রয়োজনীয়তা তুরে ধরেন এসব বিচার দ্রুত শেষ করার।
ঢাকা বার নির্বাচনে ভোটগ্রহণ বন্ধ

পুলিশকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে অনুষ্ঠানে পুলিশের বদলে যাওয়া ভাবমূর্তির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সরকারই দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা দিয়েছে বলেও জানান সরকার প্রধান। এছাড়া ফিলিস্তিন পরিস্থিতিরও আবারো নিন্দা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আগামীতে যেন কেউ পুলিশের ওপর আক্রমণ না করতে পারে এবং রাজনীতির নামে আইন নিজের হাতে তুলে মানুষের জান মালের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে পুলিশকে অবিচল থাকতে হবে।

সরকার প্রধান জানান, প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে সঙ্গে অপরাধের ধরন পাল্টাচ্ছে, সেগুলো যথাযথভাবে মোকাবেলা করতে পুলিশ বাহিনী যেন প্রস্তুত থাকে সেজন্য সরকার যত্নবান।

এই বিভাগের সব খবর

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিনের শেষ ২৩ ওভারে ৩ উইকেট প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু ঐ সময় দু’টি রান ও...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি শর্তে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ...

কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটক টানতে ব্যতিক্রমী উদ্যোগ

কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সৈকত। এ দীর্ঘতম অবিচ্ছিন্ন ১২০ কিলোমিটার কক্সবাজার সমুদ্র সৈকত, যেখানে প্রতিটি ঢেউ নিয়ে আসে নতুন গল্প, নতুন...

সর্বশেষ

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ...

কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটক টানতে ব্যতিক্রমী উদ্যোগ

কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সৈকত। এ...

সরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতা

সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতা ম্যাগডালেনা অ্যান্ডারসন মঙ্গলবার বলেছেন, গত...

খেজুরে তেল মেখে বিক্রি, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ফলমন্ডিতে খেজুরে তেল মেখে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত...

চট্টগ্রামে বিসিকের চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের প্রাণচাঞ্চল্য

নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আজ দিনব্যাপী ‘বিসিক জব...