সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কিশোর গ্যাং গ্রুপের প্রধানসহ ২৮ সদস্য গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

ফেনী এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৬টি কিশোর গ্যাং গ্রুপের প্রধানসহ মোট ২৮ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৭।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এরআগে গতকাল তাদেরকে গ্রেফতার করা হয়।

র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং কালচার সারাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। বিভিন্ন ছত্রছায়ায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোররা ব্যবহৃত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরনও পাল্টে যাচ্ছে যেমন, এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই, মাদক ব্যবসা ও নাশকতা থেকে শুরু করে হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। নানা অপরাধে জড়িয়ে কিশোররা ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে।

ভুক্তভোগীর সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৮ ফেব্রুয়ারি ফেনী জেলার ফেনী পৌরসভার মধ্যম রামপুর এলাকা থেকে এসডিকে গ্রুপের প্রধান মোঃ রাব্বি (২০), মোঃ তৌহিদুল প্রকাশ সাগর (১৭), মোঃ ফখরুল (২০) সহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন পাবলিক স্কুল এন্ড কলেজ এলাকা থেকে নুরু গ্রুপের সদস্য মোঃ রাকিব উদ্দিন তামিম (১৯), মোঃ আহাদ আলীফ (১৯), গোপাল ত্রিপুরা (২২), আবরার হান্নান (১৯), মোহাম্মদ জুবাইরুল ইসলাম (২০), সুব্রত বড়ুয়া (২১) সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়।

আমিন কলোনী এলাকা থেকে রশিদ গ্রুপের প্রধান মোঃ হারুনুর রশিদ (২১), একই থানাধীন আকবর টিলা পূর্বাঞ্চল হাউজিং সোসাইটি এলাকা থেকে রুবেল গ্রুপের প্রধান মোঃ রবিউল আওয়াল রুবেল (২৩), মোঃ মুন্না (২২), মেহেদী হাসান মুন্না (২০), মোঃ মনির (২০), ফারহাদ (২৪), আসিফ (২২), রাশেদ প্রকাশ রাসেল (২০) সহ ৭ জনকে গ্রেফতার করা হয়।

বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকা থেকে গ্রেফতার করা হয় ইউসুফ গ্রুপের প্রধান মোঃ ইউসুফ (২১), এমরান সেকান্দার আলী এবং মোঃ মনির উদ্দিন (২৫) সহ ৫ জনকে।

পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড় এলাকা থেকে সাদ্দাম গ্রুপের প্রধান মোঃ রকিবুল হোসেন (২৬), মোঃ সাব্বির হোসেন (২০), মোঃ আলা উদ্দিন (২০), মোঃ মাসুদুর রহমান অপু (২৬), মোঃ রায়হান (২২), মোঃ জাকির হোসেন (৩০) সহ ৬ জন সদস্যসহ ৬টি কিশোর গ্যাং গ্রুপের গ্রুপ লিডারসহ ২৮ জনকে গ্রেফতার করা হয়।

র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, গ্রেফতারকৃত কিশোর গ্যাং গ্রুপ সাধারণত চট্টগ্রাম মহানগরী এবং ফেনী জেলার বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাঁদাবাজি ও ইভটিজিং, প্রভাব বিস্তার করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত।

এছাড়াও কিশোর গ্যাংয়েরর সদস্যরা প্রকাশ্যে দিনে-দুপুরে স্থানীয় এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, নিজেদের মধ্যে মারামারি, অন্য সাধারণ কিশোরদের মারধর ও প্রাণনাশের হুমকি প্রদান, দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদক সেবন করে বলে তারা জানায়। অধিকাংশ কিশোর গ্যাং গড়ে ওঠার পেছনে স্থানীয় এলাকার একটি চক্রের মদদ রয়েছে।

তাদের কয়েকজনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া, আকবারশাহ, চান্দগাঁও এবং পাহাড়তলী থানায় চুরি, ডাকাতি, ছিনতাই এবং নাশকতা সংক্রান্তে ৮টি মামালা রয়েছে।

গ্রেফতারকৃত কিশোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা রয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডের আবেদন, শুনানি বৃহস্পতিবার

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন...

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া ৪ জনের যাবজ্জীবন এবং ১০ জনকে খালাস দেয়া...

আবারও ক্যানসারে আক্রান্ত সামিয়া আফরিন

পাঁচ বছর ধরে ক্যানসারের সাথে লড়ছেন উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। দীর্ঘদিন ধরে চলা এই লড়াইয়ের মধ্যে নতুন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে এই অভিনেত্রীকে।...

সর্বশেষ

সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডের আবেদন, শুনানি বৃহস্পতিবার

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে...

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায়...

আবারও ক্যানসারে আক্রান্ত সামিয়া আফরিন

পাঁচ বছর ধরে ক্যানসারের সাথে লড়ছেন উপস্থাপক ও অভিনেত্রী...

পর্যটন শিল্প বিকাশে কার্যকর উদ্যোগ নেয়া হবে : প্রতিমন্ত্রী হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ...

লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিটের চার্জ হ্যান্ডওভার-টেকওভার অনুষ্ঠান

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এবং লিও ক্লাব...