বুধবার, ২৪ জুন ২০২৬

পণ্যমূল্য সহনীয় রাখতে সরকারের পাশাপাশি জনগণেরও নজরদারি চাই : সংসদে প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা আজ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারি নজরদারির পাশাপাশি দেশের জনগণকে বাজারের প্রতি তাদের নজরদারি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। সংসদে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর অধিবেশন চলাকালীন একটি সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি দেশের জনগণকে তাদের নজরদারি (সরকারি পর্যবেক্ষণের পাশাপাশি) রাখার আহ্বান জানাচ্ছি এবং এটি কাজকে সহজ করবে।’ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের অসাধু কর্মকা- বন্ধে বাজার মনিটরিং ও শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে এ প্রশ্ন উপস্থাপন করেন।
সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিনিধিরাও আছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সবাই যদি বাজার মনিটরিংয়ে সরকারকে সাহায্য করে, তাহলে অসাধু ব্যবসায়ীরা অসাধু উপায়ে দাম বাড়াতে পারবে না। তিনি বলেন, ‘অবশ্যই সরকারের পক্ষ থেকে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি এবং এটি চালিয়ে যাব … আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি।’ সংসদ নেতা বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি বাজারে অসাধু কার্যক্রম বন্ধে নিয়মিত বাজার পরিদর্শন ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘এর পরেও যদি কেউ ইচ্ছাকৃতভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের যৌক্তিক মূল্য পায় সেদিকে সরকারকে লক্ষ্য রাখতে হবে এবং একই সঙ্গে ক্রেতারা যাতে সহনীয় পর্যায়ে পণ্য ক্রয় করতে পারে সেদিকেও নজর দিতে হবে। তিনি বলেন, ‘আমাদের সরকার এটি সম্পর্কে অনেক সচেতন।’
শেখ হাসিনা বলেন, এ ছাড়া কোভিড-১৯ মহামারী, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং গাজায় ইসরাইলের হামলার কারণে বিশ্বব্যাপী পরিবহন সমস্যাও রয়েছে। আমদানি করা নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিষয়ে তিনি বলেন, কোভিড-১৯-পরবর্তী পরিস্থিতি ও যুদ্ধের কারণে এর জন্য সমস্যা তৈরি হয়েছে। সে কারণে দেশের জনগণের উৎপাদন বাড়ানো এবং নিজস্ব পণ্য ভোগ করার দিকে মনোনিবেশ করা উচিত। সরকারপ্রধান সকলের প্রতি, এক ইঞ্চি জমি অব্যবহৃত না রাখার বরং নিজ নিজ অবস্থান থেকে যা পারেন উৎপাদন করতে তার আহ্বান পুনর্ব্যক্ত করেন।
ভোলা-২ আসন থেকে নির্বাচিত আলী আজমের আরেকটি সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সবাই যদি সচেতন হয় এবং গুজবে কান না দেয়, তাহলে গুজব ছড়িয়ে কেউ কোনো সমস্যা তৈরি করতে পারবে না। অসাধু ব্যবসায়ীরা যাতে সাধারণ মানুষের খাদ্যপণ্য নিয়ে খেলতে না পারে সেজন্য তারা সজাগ রয়েছেন। তিনি বলেন যে অনেক প্রয়োজনীয় খাদ্যসামগ্রী আমদানি করতে হয় কিন্তু ‘আমরা আমদানি নির্ভরতা কমাতে চাই, উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমরা স্বনির্ভর হতে চাই।’ ইতোমধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা দোকানে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মূল্য তালিকা প্রদর্শিত হলে, ভোক্তা এটি দেখে প্রতারিত হচ্ছেন কি না তা বুঝতে পারবেন। সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে, তিনি সকলকে কোনও গুজবে কান না দেবার আহ্বান জানান।
পবিত্র রমজান মাসে তারাবি নামাজ ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত নাটোর-১ আসন থেকে নির্বাচিত আবুল কালামের অপর একটি সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তারাবিহ নামাজ ও সেহরির সময় বিদ্যুতের কোনো সমস্যা হবে না। সরকার বিপুল অর্থ ব্যয় করে বিদ্যুৎ উৎপাদন করে এবং ভর্তুকি মূল্যে সরবরাহ করে। কিন্তু বিশ্বজুড়ে জ্বালানি তেল ও এলএনজির দাম বেড়েছে। এরপরও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য আমাদের প্রচেষ্টা রয়েছে। প্রধানমন্ত্রী অবশ্য সবাইকে মনে করিয়ে দেন যে এক সময় দেশে ১০-১২ ঘণ্টা বা দিনের পর দিন লোডশেডিং থাকায় মানুষ বিদ্যুৎ পেত না। ‘এখন, এটা আর ঘটবে না।’

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। আজ চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে এ সাক্ষাৎ...

গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে ‘অসুস্থ হয়ে’ এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে, যাকে আগের দিন সাতকানিয়া থেকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন...

আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে আগামী বছর থেকে সাধারণ...

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী...

গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে ‘অসুস্থ হয়ে’ এক যুবলীগ নেতার মৃত্যু...

আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন...

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু...

মসজিদে ঝুলন্ত অবস্থায় ইমামের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি মসজিদ থেকে ঝুলন্ত অবস্থায় এক...

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন...