মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক শিশুর চমেকে মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতদের মধ্যে চার বছর বয়সী মোবাশ্বেরা নামে আরও এক শিশুর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। সোমবার সকালে তার মৃত্যু হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, নোয়াখালীর ভাসানচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মোবাশ্বেরা নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তার শ্বাসনালির বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছিল।
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি সকাল সোয়া ৮টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণে শিশুসহ সাতজন আহত হয়। এদের মধ্যে ওইদিন সন্ধ্যায় রাসেল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়। বাকি ছয়জনকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৩ জন শিশু ছিল। আজ (সোমবার) ৪ বছর বয়সী শিশু মোবাশ্বেরার মৃত্যু হয়।
হাসপাতালে বাকিদের মধ্যে চিকিৎসাধীন রয়েছে- আমেনা খাতুন (২৪), জোবাইদা (২২), রবি আলম (৫), সোহেল (৫) ও রশমিদা (৩)।

এই বিভাগের সব খবর

সিডিএ অনিয়ম পেয়েছে ৬ প্রতিষ্ঠানে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নকশা বহির্ভূত ভবন নির্মাণ, ব্যবস্থাপনা না মেনে হাসপাতাল পরিচালনা ও আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনাসহ নানা অনিয়মের অভিযোগে ছয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম...

চট্টগ্রাম রেঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২৩৭

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গেল ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৭২১ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক...

দক্ষিণ চট্টগ্রামে নতুন গতি আনবে ডুয়েলগেজ রেললাইন

চট্টগ্রাম বন্দরকে দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করতে চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ৫৯ দশমিক ৯৩ কিলোমিটার দীর্ঘ...

সর্বশেষ

সিডিএ অনিয়ম পেয়েছে ৬ প্রতিষ্ঠানে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নকশা বহির্ভূত ভবন নির্মাণ, ব্যবস্থাপনা না মেনে হাসপাতাল পরিচালনা...

চট্টগ্রাম রেঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২৩৭

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গেল ২৪...

দক্ষিণ চট্টগ্রামে নতুন গতি আনবে ডুয়েলগেজ রেললাইন

চট্টগ্রাম বন্দরকে দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের সঙ্গে আরও...

বান্দরবান জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন চেয়ারম্যান ও সদস্যরা

পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মাম্যাচিং ও ১৪ সদস্য...

কক্সবাজারে বাল্যবিবাহ, শিশুশ্রম রোধে মতবিনিময় সভা

বাল্যবিবাহ, শিশুশ্রম এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার মতো সামাজিক...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...