রবিবার, ২৮ জুন ২০২৬

নাসিরাবাদ স্কুলের ৫৫ বছর পূর্তি উৎসব

- Advertisement -
Single page 1st Paragraph

নাসিরাবাদ সরকারি হাই স্কুল এলামনাই এসোসিয়েশনের আয়োজনে স্কুলের ৫৫ বছর পূর্তি উৎসব শুরু হয়েছে। দুই দিন ব্যাপী আয়োজনের উদ্বোধনী দিনে আনন্দ র‌্যালি, স্মারক বিতরণ ও ‘রোল কল’ নামক স্মারক ম্যাগাজিনের উদ্বোধন করে অনুষ্ঠানের সূচনা হয়। স্কুলের বিএনসিসি দলের গার্ড অব অনার দিয়ে শুরু হয়ে ঘোড়ার গাড়ি, বাচ্চাদের সাইকেল র‌্যালিসহ নানা আয়োজনে বর্ণাঢ্য হয়ে উঠে এই আনন্দ র‌্যালি। সকলের পরিহিত সাদা টি শার্ট ও হাস্যোজ্জ্বল মুখ প্রাক্তন ছাত্রদের বয়সের ব্যবধান ঘুচিয়ে দিচ্ছিল, ভি চিহ্নিত হাস্যজ্জ্বল মুখ নিয়ে ফটোবুথ এর সামনে ছবি তোলা জানান দিচ্ছিল কৈশোরের এই প্রাঙ্গণে মানুষ ক্ষণিকের জন্য হলেও স্কুল জীবনে ফিরে যায়।

এলামনাই এসোসিয়েশনের সভাপতি এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: আবদুল হাই জাহাঙ্গীর জাতীয় পতাকা উত্তোলন, মার্চ পাস এর মাধ্যমে স্যালুট গ্রহণ ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। প্রথম দিনের অনুষ্ঠান সূচিতে এলামনাই আড্ডা, নতুন কার্যকরী পরিষদের পরিচিতি, স্মৃতি চারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্কুলের প্রাক্তন ছাত্র বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান ও সরকারের সচিব এবিএম আজাদ, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মো: ফখরুজ্জামান, ষোলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদ আলম ও এনএইচটি হোল্ডিংসের ম্যানিজিং ডিরেক্টর মেহরাজ বিলকিস সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

১৯৬৮ হতে শুরু করে ২০২৩ পর্যন্ত ৫৫ ব্যাচ এর সহস্রাধিক ছাত্রের উপস্থিতিতে এই আয়োজনের উদ্বোধন হয়। প্রবীণ ও নবীনদের মধ্যে বন্ধন সুদৃঢ় করা, একে অপরের সাহায্যে এগিয়ে যাওয়া সহ স্কুলের উন্নয়ন কার্যক্রমে অংশ নেয়ার প্রত্যয় নিয়ে এই মিলন মেলার আয়োজন করা হয়। এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আবদুর রহমান, কার্যকরী পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য এ.কে.এম আবদুল হান্নান আকবর, শফিক উল আজম, মনির হোসেন ভূঁইয়া, মো: সিরাজুল হক, এবি জিয়াউদ্দিন হোসেন, আরশাদুজ্জামান খান লিপু, দিদারুল আলম মাসুম, মো: মিনহাজুর রহমান নাসিম, মো: হাবিবুল আলম (পেয়ারু), মো: আমজাদ হোসেন।

এই বিভাগের সব খবর

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি আরবের সঙ্গে ০-০ গোলে ড্র করে রূপকথার যাত্রা আরও দীর্ঘায়িত করেছে। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

সর্বশেষ

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...