শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

আঞ্জুমানে মুফিদুল ইসলামকে অ্যাম্বুলেন্স দিল পিএইচপি ফ্যামিলি

- Advertisement -
Single page 1st Paragraph

আঞ্জুমানে মুফিদুল ইসলামকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছে পিএইচপি ফ্যামিলি। শিল্পপতি সুফি মোহাম্মদ মিজানুর রহমান ২২ ফেব্রুয়ারি সকালে সুফি মিজান ফাউন্ডেশনের পক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ্যাম্বুলেন্সটি আঞ্জুমানে মফিদুল ইসলাম চট্টগ্রামের সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার বাবু কৃষ্ণপদ রায়কে হস্তান্তর করেন।

এ সময় আঞ্জুমান মুফিদুল ইসলামের সিনিয়র সহসভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম.এ মালেক, পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন সোহাগ ও মোহাম্মদ আকতার পারভেজ এবং আঞ্জুমানে মুফিদুল ইসলামের সহসভাপতি নাজমুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সভায় পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় সুফি মোহাম্মদ মিজানুর রহমান ও পিএইচপি পরিবারকে এ্যাম্বুলেন্সটি প্রদানের জন্য ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সুফি মোহাম্মদ মিজানুর রহমান তার বক্তব্যে অনজুমানে মুফিদুল ইসলামের মহৎ কাজের প্রশংসা করেন এবং এ্যাম্বুলেন্সটি প্রদান করতে পেরে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, মানবসেবায় এই ধরনের সহায়তা পিএইপি পরিবার সবসময় করে আসছে ও আগামীতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপারেশান) আবদুল মান্নান মিয়া, মাসুদ আহমেদ অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), উপ–পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ, মো. ইউসুফ সর্দার, শামসুল আলম শামীম, অধ্যাপক কাজী শাহাদাত হোসাইন প্রমুখ।

এই বিভাগের সব খবর

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে কমছে পাসের হার। ২০২২ সালে যেখানে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ জনের...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী...

সর্বশেষ

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন...

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...