রবিবার, ২৮ জুন ২০২৬

ইতিহাস বিকৃতিকারীরা দেশের ক্ষতি করছে:প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

‘ইতিহাস বিকৃতি করা এক শ্রেণির জন্মগত সমস্যা। তারাই দেশের ক্ষতি করছে। দেশের উন্নয়নে যা কিছুই করেন, তাদের কিছুই ভালো লাগে না।’

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় শোক দিবস উপলক্ষে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সব কথা বলেন।

ভাষা আন্দোলন থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু বাঙালির অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছে। এ সংগ্রামের পথ বেয়েই আমরা মুক্তি অর্জন করেছি। শুধু তাই নয়, স্বাধীনতার ইতিহাস থেকেও বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলা হয়েছিল। ‘কোথাকার এক মেজর কোন গ্রামের ওপর দাঁড়িয়ে ঘোষণা দিলো আর বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, এমন বিকৃত ইতিহাসও আমাদের শোনানো হচ্ছে’।

২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে উদযাপন করতে পারা আওয়ামী লীগের অবদান মন্তব্য করে সরকার প্রধান বলেন, দেশের মানুষের কথা বলতে গিয়ে বারবার জেলে যেতে হয়েছে বঙ্গবন্ধুকে। ২১ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শোক দিবস’ হিসেবে ঘোষণা করা, ছুটি দেওয়া ও শহীদ মিনার তৈরি করার প্রকল্প গ্রহণ ও বাজেট দেয় আওয়ামী লীগ।

ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানকে স্মরণ করে শেখ হাসিনা বলেন, রাষ্ট্র পরিচালনার সব ভিত্তিই বঙ্গবন্ধু করে দিয়ে গেছেন। একটি জাতিকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য যেভাবে অগ্রসর হওয়া দরকার ছিল, ঠিক সেভাবেই তিনি পরিকল্পনা নিয়ে ধাপে ধাপে এগিয়ে গেছেন। মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছেন।

পাকিস্তানি গোয়েন্দা প্রতিবেদনেই ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানের প্রমাণ রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি আরবের সঙ্গে ০-০ গোলে ড্র করে রূপকথার যাত্রা আরও দীর্ঘায়িত করেছে। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে...

সর্বশেষ

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...