মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শুক্রবার ফারাজ করিম চৌধুরী’র আকদ

- Advertisement -
Single page 1st Paragraph

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন শুরুর কয়েকদিন পরেই অবশেষে সত্যি হতে চলেছে অনলাইন প্লাটফর্মের জনপ্রিয় ব্যক্তিত্ব চট্টগ্রামের ফারাজ করিম চৌধুরী’র বিয়ে।

অবশেষে জানা গেছে, আগামীকাল ২৩ ফেব্রুয়ারী শুক্রবার গুলশান-১ সংলগ্ন মহাখালীর মসজিদ-এ গাউসুল আজমে ইসলামি রীতিনীতি ও শরীয়াহ্ মোতাবেক সাদামাটাভাবে আকদ অনুষ্ঠিত হবে।

আকদে ফারাজ করিম চৌধুরী’র পরিবারের সদস্যরা ছাড়াও বিশিষ্ট আলেমগণ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

জানা গেছে, রংপুরের একটি সাধারণ (শিক্ষিত) পরিবারের তরুণীকে বিয়ে করছেন ফারাজ। এ তরুণ দেশজুড়ে বিভিন্ন দুর্যোগকালীন মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করেন। ফেসবুকেও রয়েছে তার লাখ লাখ ফ্যান ফলোয়ার।

১৯৯২ সালে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করা ফারাজ করিম চৌধুরী’র পিতা এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি টানা ৫ বারের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। যিনি আধুনিক রাউজানের জনক হিসেবে খ্যাত।

তাঁরই পুত্র ফারাজ ছোটবেলা থেকেই মানুষের বিপদে আপদে পাশে দাঁড়িয়ে দেশের তরুণ প্রজম্মকে জাগিয়ে তোলেন। তাঁকে ঘিরে দেশবাসীর কৌতুহলের শেষ নেই।

ইতোপূর্বে বিয়ে প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী বিভিন্ন মিডিয়ায় ঘোষণা দিয়েছিলেন, সাদামাটাভাবে মসজিদে শরীয়াহ্ ভিত্তিক আকদের মাধ্যমে বিয়ের ইসলামী কার্যক্রম সম্পন্ন করবেন।

সেই সাথে সকল শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষের জন্য আগামী ১ মার্চ (শুক্রবার) চট্টগ্রামের রাউজানের গহিরাস্থ বাড়ীতে বিয়ে উপলক্ষে সাধারণের জন্য মেজবান আয়োজন করার কথা রয়েছে।

এই বিভাগের সব খবর

আগ্রাবাদে সেগুন কাঠসহ আটক ৫

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৭০ ঘনফুট অবৈধ পাহাড়ি সেগুন কাঠ ও দুটি ট্রাকসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ করা কাঠের আনুমানিক...

শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ ১৩তম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পাবনা-৫...

পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ সোমবার নিজ কার্যালয়ে...

সর্বশেষ

আগ্রাবাদে সেগুন কাঠসহ আটক ৫

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৭০ ঘনফুট অবৈধ...

শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য...

পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘পলিটিক্যাল...

শেখ হাসিনার আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার...

ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য...

কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ...