রবিবার, ২৮ জুন ২০২৬

বাঙালির আত্মপরিচয়ের সাহসী ঠিকানা একুশে ফেব্রুয়ারি : এম এ মালেক

- Advertisement -
Single page 1st Paragraph

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষ কর্মকর্তা–কর্মচারীদের নিয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক এবং হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ডাক্তারগণ।

এ সময় এম এ মালেক তার বক্তব্যে বই পড়া ও ভাষা শহীদের জীবনী নিয়ে গুরুত্বরোপ করেন। তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি দিনটি বাঙালির আত্মপরিচয়ের সাহসী ঠিকানা। অমর একুশের পথ ধরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব অসম সাহসী ও দূরদর্শী নেতৃত্বে স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলন সর্বোপরি মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের জীবনের বিনিময়ে বাঙালির বিজয় আর্জিত হয়েছে।

অনুষ্ঠানে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের কর্মকর্তা–কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আজাদী সম্পাদক এম এ মালেক। অনুষ্ঠানে ইমপেরিয়াল কলেজ অব নার্সিংয়ের ছাত্র–ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে রাত ১২.০১ মিনিটে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল কৃর্তপক্ষ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...