সোমবার, ২৯ জুন ২০২৬

শাহ আমানত বিমান বন্দরে এক যাত্রীর কাছ থেকে দেড় কেজি স্বর্ণ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও দেড় কেজির বেশি স্বর্ণের চালান উদ্ধার করা হয়েছে।
আজ সকালে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের ফ্লাইট নং-এফ জেড৫৬৩ এর এক যাত্রীর ব্যাগে থাকা ডোর লক, চার্জার লাইট, ব্যাটারি ও শরীর তল্লাশি করে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মো. জাহাঙ্গীর আলম নামে এক যাত্রীকে আটক করেছে চট্টগ্রাম বিমানবন্দরে কর্মরত কাস্টমস কর্মকর্তারা। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য এক কোটি ৬০ লাখ টাকা।
বিমানবন্দরে কর্মরত সহকারী কাস্টমস কমিশনার আলিফ রহমান বলেন, দুবাই থেকে আসা যাত্রী মো. জাহাঙ্গীর আলমকে সন্দেহ হলে তার সঙ্গে থাকা ব্যাগেজ স্ক্যানিং করা হয়। স্ক্যানিং মেশিনে ব্যাগেজের ভেতর গোল্ডের মতো প্রতিচ্ছবি দেখা যাওয়ায় কাউন্টারে ওই যাত্রীর ব্যাগেজ খোলা হয়। এর ভেতরে রক্ষিত একটি ডোর লক, একটি চার্জার লাইট ও একটি ব্যাটারির ওজন অস্বাভাবিক হওয়ায় সেটি কাটা হয়। সেখানে বিশেষভাবে লুক্কায়িত অবস্থায় ডোর লকের ভেতর দুটি দ-াকৃতির স্বর্ণপি- এবং চার্জার লাইট ও ব্যাটারির ভেতর সাতটি স্বর্ণের পাত ও শরীরে ছয়টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়।
কাস্টমসের এই কর্মকর্তা আরও জানান, যাত্রীটি বড় একটি তালার ভিতরে এবং ইলেকট্রনিক চার্জিং লাইটের যে ব্যাটারি থাকে সেই ব্যাটারির ভিতরে স্বর্ণের পাতের ওপর লিথিয়ামের প্রলেপ দিয়ে স্বর্ণগুলো লুকিয়ে এনেছে। উদ্ধার হওয়া স¦র্ণের ওজন মোট এক কেজি ৬১৭ গ্রাম। উদ্ধার হওয়া সোনা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। এ ঘটনায় পতেঙ্গা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...